
গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আগামী শনিবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের বিভাগীয় সমাবেশ। আজ বৃহস্পতিবার নগরীর কুমারপাড়া এলাকার একটি রেস্টুরেন্টে ১১ দলের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার বেলা ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব ও পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারের পদক্ষেপের দাবি জানানো হবে।
এ সময় সংসদ সদস্য ও জামায়াতের রাজশাহী মহানগরের আমির ড. কেরামত আলী, সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মণ্ডল, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর সভাপতি মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহানগর সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে নিয়ে দুই শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মো. আমিনুল ইসলাম (৪৫) নামের অভিযুক্ত ব্যক্তিকে সোমবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।
২ মিনিট আগে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট-নলচিরা ঘাট রুটে চলাচলকারী ফেরি মহানন্দা মেঘনা নদীর মাঝ চরে আটকা পড়েছে। এতে ফেরিতে থাকা দুই শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
৪৩ মিনিট আগে
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে নগরের মুরাদপুরে অবস্থিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এ কর্মসূচি শুরু হয়।
১ ঘণ্টা আগে
মতিউরের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ভাটারা থানার সামনে ‘প্রতারিত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ’র ব্যানারে সকাল থেকে জড়ো হয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে মানববন্ধন করেন অসংখ্য ভুক্তভোগী।
১ ঘণ্টা আগে