নকল বিড়ি

খুলনায় নকল বিড়ি বন্ধে কাস্টমস অফিস ঘেরাও
রাজস্ব ফাঁকি দিয়ে পরিচালনা করা নকল বিড়ি কারখানা বন্ধ করাসহ ছয় দফা দাবিতে মানববন্ধন ও কাস্টমস অফিস ঘেরাও করেছে খুলনা জেলা বিড়ি শ্রমিক ইউনিয়ন ও কর্মচারী ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার খুলনা বিভাগীয় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসের সামনে এ কর্মসূচি পালন করা হয়...

অবৈধ বিড়ি-সিগারেটের কারখানা বন্ধের নির্দেশ
অবৈধ বিড়ি-সিগারেটের কারখানা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অবৈধ বিড়ি-সিগারেটের উৎপাদন ও বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো ৩২ হাজার প্যাকেট বিড়িসহ আটক ২
কালিহাতীতে জাল রাজস্ব স্ট্যাম্প লাগানো ৩২ হাজার ২৬৫ প্যাকেট পাখি স্পেশাল বিড়িসহ দুজনকে আটক করেছে র্যাব-১২। গতকাল সোমবার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার ইছাপুরে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

ময়মনসিংহে ৩ লাখ ৮০ হাজার নকল বিড়ি জব্দ
ময়মনসিংহের গফরগাঁওয়ে ৩ লাখ ৮০ হাজার নকল বিড়ি জব্দ করেছে র্যাব-১৪। এ সময় নকল বিড়ি বিক্রি করার অভিযোগে আব্দুস সাত্তার (৩৮) নামে একজনকে আটক করে র্যাব

