
চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিশেষ নজরদারি ও চেকপোস্ট ডিউটি কার্যকর থাকবে।
সিএমপি সদর দপ্তরের তথ্য অনুযায়ী, পুরো কার্যক্রমটি তিনটি প্রধান বিভাগে (দক্ষিণ, পশ্চিম ও উত্তর) ভাগ করে পরিচালনা করা হচ্ছে। এ বিশেষ অভিযানে মোট ২১৬ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে।
তথ্যমতে, সশস্ত্র ও বিশেষায়িত ফোর্সের (এসএএফ) ৮০ জন এবং ৭৭ জন পিওএম সদস্য রয়েছেন। বিশেষ টিম হিসেবে আটজন ডিবি সদস্য দায়িত্ব পালন করছেন। নগরীর প্রধান মোড় ও প্রবেশপথে কঠোর নিরাপত্তাবেষ্টনী গড়ে তোলা হয়েছে।
এদিকে নগরীর জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকা (মাঠ, পশ্চিম ও উত্তর গেট) এবং কাজীর দেউড়ী মোড়ে একাধিক টিম মোতায়েন করা হয়েছে। এই জমিয়তুল ফালাহ মাঠেই সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বেলা ১১টায়।

অন্যদিকে ২ নম্বর গেট, সিটি গেট এবং এ কে খান মোড়ের মতো গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে সার্বক্ষণিক চেকপোস্ট বসানো হয়েছে।
বহদ্দারহাট মোড়, জিইসি মোড়, ওয়াসা মোড়, টাইগারপাস, লালখান বাজার এবং আলমাস মোড় এলাকায় বিশেষ পকেট ডিউটি ও চেকপোস্ট পরিচালিত হচ্ছে।
সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহমেদ স্বাক্ষরিত উল্লিখিত আদেশে বেশ কিছু কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।
এতে বলা হয়, কর্তব্যরত সব কর্মকর্তা ও ফোর্সকে অবশ্যই বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও লেগগার্ডসহ প্রয়োজনীয় দাঙ্গা সরঞ্জাম সঙ্গে রাখতে হবে। নিষিদ্ধঘোষিত সংগঠনের কোনো ব্যক্তি বা সদস্য যাতে কোনো প্রকার অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে।
সিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা এবং মহানগরীর স্থিতিশীলতা বজায় রাখতেই এই নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।
এ বিষয়ে মিরসরাইয়ের বাসিন্দা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য সাংবাদিক আজহার মাহমুদ বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জমিয়াতুল ফালাহ প্রাঙ্গণের জানাজাকে ঘিরে পুলিশের ব্যাপক প্রস্তুতি নিয়ে অনেক কথা হচ্ছে। তবে যেকোনো বড় জানাজাতে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ এমন সতর্ক অবস্থায় থাকা স্বাভাবিক। আর আমাদের পুলিশ ভাইয়েরাও জানাজায় বাধা দেওয়ার মতো অতটা বিবেকহীন না। তাঁরাও নিশ্চয়ই জানেন, মোশাররফ হোসেন কে ছিলেন, কেমন উচ্চতার নেতা ছিলেন। দলমত-নির্বিশেষে তিনি সকলের কাছে ছিলেন প্রিয়ভাজন।’
এ বিষয়ে নগরীর কোতোয়ালি থানার ওসি মো. আফতাব উদ্দিন জানান, জানাজা বেলা ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিস্থিতির ওপর বিবেচনা করে পুলিশ দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে। এ ধরনের নিরাপত্তার বিষয়টি রুটিন ওয়ার্ক বলেও জানান তিনি।

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত চট্টগ্রাম বন্দরের সব কনটেইনার টার্মিনাল একে একে চলে যাচ্ছে বিদেশি অপারেটরদের হাতে। চারটি টার্মিনাল বিদেশিদের কাছে ইতিমধ্যে দেওয়া বা দেওয়ার সিদ্ধান্ত হওয়ার পর এখন চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি), জেনারেল কার্গো বার্থ এবং বে পোর্ট-মাল্টিপারপাস...
১ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও আলীকদম সীমান্ত এবং কক্সবাজারের রামু সীমান্তে ইয়াবা পাচার ও লুটে কিশোরদের অন্তত ১০০ গ্যাং জড়িয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। সীমান্তে মাদক কারবারিদের মূল শক্তি হয়ে উঠেছে তারা।
২ ঘণ্টা আগে
রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের শিশু বিভাগে ধারণক্ষমতার কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকায় চরম ভোগান্তিতে পড়েছে শিশু ও স্বজনেরা। এক শয্যায় তিন-চার শিশুর পাশাপাশি মেঝেতেও চলছে চিকিৎসা। অথচ প্রায় সাত বছর আগে নির্মাণ শেষ হওয়া ১০০ শয্যার আধুনিক শিশু হাসপাতালটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় সংকট আরও
৩ ঘণ্টা আগে
ঢাকা মহানগরের প্রায় ৪ হাজার কিলোমিটার সড়কের মধ্যে লেনভিত্তিক বাস চলাচলের উপযোগী মাত্র ২৮০ কিলোমিটার। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় রয়েছে ১৬৮ কিলোমিটার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১১২ কিলোমিটার। বাস রুট রেশনালাইজেশন নিয়ে মাঠপর্যায়ের জরিপে এসব তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে