
ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি সরকার এক নতুন নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে, গরু, বলদ, মহিষ এবং বাছুরসহ কোনো প্রাণীই উপযুক্ত সনদ ছাড়া জবাই করা যাবে না। এই সনদ অবশ্যই স্থানীয় অনুমোদিত কর্মকর্তা এবং সরকারি পশুচিকিৎসক দ্বারা ইস্যু করতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নতুন এই আদেশে গবাদিপশু জবাইয়ের ক্ষেত্রেও কঠোর শর্ত আরোপ করা হয়েছে। এতে বয়সসীমা, নির্ধারিত জবাই কেন্দ্র এবং নিয়ম ভঙ্গের ক্ষেত্রে শাস্তির বিধানও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো প্রাণী (বলদ, ষাঁড়, গরু, বাছুর, পুরুষ ও নারী মহিষ, মহিষের বাছুর এবং খোজা করা মহিষসহ) জবাই করতে পারবে না, যদি না একটি সনদে তাকে জবাইয়ের উপযোগী হিসেবে ঘোষণা করা হয়। সনদে নিশ্চিত করতে হবে যে প্রাণীটির বয়স ১৪ বছরের বেশি এবং সেটি আর কাজ বা প্রজননের জন্য উপযোগী নয়, অথবা বয়স, আঘাত, বিকৃতি কিংবা কোনো অপ্রতিরোধ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছে।
এই সনদ যৌথভাবে ইস্যু করবেন স্থানীয় পৌরসভা চেয়ারম্যান অথবা পঞ্চায়েত সমিতির সভাধিপতি (সভার সভাপতি) এবং একজন সরকারি পশুচিকিৎসক। সেখানে কেন পশু জবাই করা হচ্ছে সেই প্রশ্নের জবাবসহ অন্যান্য কারণ লিখিতভাবে নথিভুক্ত করতে হবে। কোনো সনদ প্রত্যাখ্যান করা হলে, ক্ষতিগ্রস্ত ব্যক্তি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করতে পারবেন।
নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব প্রাণী জবাইয়ের জন্য অনুমোদিত হবে, সেগুলো শুধুমাত্র পৌরসভা-নির্ধারিত কসাইখানা বা স্থানীয় প্রশাসন নির্ধারিত অনুমোদিত স্থানে জবাই করা যাবে। কোনো অবস্থাতেই খোলা জনসমক্ষে জবাই করা নিষিদ্ধ।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, পৌর চেয়ারম্যান, পঞ্চায়েত সভাধিপতি বা সরকারি পশুচিকিৎসকের অনুমোদিত কর্মকর্তারা কোনো স্থাপনা বা জায়গা পরিদর্শন করতে গেলে তাদের কাজে বাধা দেওয়া যাবে না। এই নিয়ম বাস্তবায়নের জন্য তাদের পূর্ণ ক্ষমতা থাকবে। নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ১ হাজার রুপি জরিমানা, অথবা উভয় দণ্ডই হতে পারে। এই ধরনের সব অপরাধকে ‘কগনিজেবল’ অর্থাৎ গ্রেপ্তারযোগ্য অপরাধ হিসেবে ধরা হয়েছে।
এই নতুন নিয়মটি এসেছে এমন এক রাজনৈতিক প্রেক্ষাপটে, যেখানে বিজেপি নেতৃত্বাধীন সরকার সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে জয়লাভ করে। নির্বাচনে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বড় ধাক্কা খায়। নির্বাচনে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁর নিজ আসন ভবানীপুরে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত করেন।

জাল ভ্রমণ নথি ও ভিসা ব্যবহার করে প্রবেশের চেষ্টা করার সময় ৯ বাংলাদেশি নাগরিককে আটক করেছে দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের আটক করে দেশটির সীমান্ত ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (বিএমএ)।
৩১ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি চলতি সপ্তাহান্তেই সই হতে পারে। তাঁর ভাষ্য, চুক্তি কার্যকর হলে বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে। তবে ইরান জানিয়েছে, এ বিষয়ে এখনো...
৪১ মিনিট আগে
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর পেন্টাগনের ভেতরে বাতাসের মানজনিত সমস্যা বা সম্ভাব্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি শনাক্তের পর আজ কয়েকটি তলায় সাময়িক লকডাউন জারি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো বিপজ্জনক উপাদানের উপস্থিতি না মেলায় এবং একে একটি ‘ভুল সতর্কবার্তা’ হিসেবে নিশ্চিত করার পর লকডাউন..
১২ ঘণ্টা আগে
চীনের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করার প্রস্তুতি হিসেবে এক ঐতিহাসিক মহড়ায় অংশ নিয়েছে তাইওয়ানের সশস্ত্র বাহিনী। গত বুধবার যুক্তরাষ্ট্রের দেওয়া অত্যাধুনিক এম-১৪২ হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম (ব্যবস্থা) তথা হিমার্স থেকে চীন অভিমুখে রকেট ছুড়ে নিজেদের...
১৩ ঘণ্টা আগে