
রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু পাওয়ার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। বস্তু দুটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।
আজ শনিবার দুপুরে পৃথক দুটি স্থানে বোমাসদৃশ বস্তু পড়ে থাকার খবর পায় পুলিশ। এর পরপরই মিরপুর-১০ ও ফার্মগেট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং ঘটনাস্থলে সিটিটিসির সদস্যদের পাঠানো হয়।
ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, একসঙ্গে দুই জায়গায় বোমা পাওয়ার খবর এসেছে—মিরপুর ও তেজগাঁও এলাকায়। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।
ডিএমপির মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক সরকার বলেন, একটু আগেই খবর পেয়েছি। সিটিটিসির সদস্যরা ঘটনাস্থলে এসেছে। তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে। আপাতত নিশ্চিত করে বলা যাচ্ছে না, এটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) কি না।
পুলিশ জানিয়েছে, বস্তু দুটি নিরাপদে নিষ্ক্রিয় করা এবং সেগুলোর প্রকৃতি সম্পর্কে নিশ্চিত হতে বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। পরীক্ষা-নিরীক্ষা শেষ হওয়ার পরই এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
এ দিকে ঘটনার পর মেট্রোরেলের দুই স্টেশন এলাকাতেই আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের আশপাশে জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।
মিরপুর-১০, ফার্মগেট, মেট্রোরেল স্টেশন, বোমাসদৃশ বস্তু, সিটিটিসি, বোম্ব ডিসপোজাল ইউনিট

বরিশালের মুলাদীতে নিখোঁজের দুই দিন পর জাকির হোসেন ব্যাপারী (৫০) নামের এক কৃষকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চরকালেখান ইউনিয়নের ঢালী বাড়ি লঞ্চঘাট এলাকার একটি ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১৭ মিনিট আগে
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। আজ শনিবার বেলা দেড়টার দিকে তিতাস উপজেলার বাতাকান্দি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২০ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ্য করে যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, প্রধানমন্ত্রী, সরাষ্ট্রমন্ত্রীসহ বর্ষীয়ান নেতাদের নিয়ে যারা কটূক্তি করছে তারা বেয়াদব। তাদের সায়েস্তা করার জন্য আমাদের মাঠে থাকার কোনো দরকার নাই। তাদেরকে দেশের মানুষই শায়েস্তা করবে।
২৮ মিনিট আগে
মনোহরপুর গ্রামের সৌদিপ্রবাসী আব্দুল মান্নান ও নাসিমা বেগম দম্পতির ১৩ বছর বয়সী মেয়ে ইসরাতুল জান্নাত স্থানীয় আগরপুর দিশারী প্রি-ক্যাডেট স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। তার সঙ্গে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার মধ্য গজারিয়া (ছোট গজারিয়া) গ্রামের মাহফুজ আহমেদ অন্তরের (২২) বিয়ের আয়োজন করা হয়েছিল।
৩০ মিনিট আগে