ফার্মগেট

ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে লাভলী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর নিরাপত্তার স্বার্থে ফার্মগেট মেট্রোরেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ পর তা আবার চালু হয়...

চরাঞ্চল ও লবণাক্ত জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ কৃষিমন্ত্রীর
ফসলি জমি বাদ দিয়ে চরাঞ্চল, উপকূলীয় লবণাক্ত ও অনাবাদি জমিতে তুলা চাষ সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। ২০৩০ সালের মধ্যে ৫ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যে স্বচ্ছ মহাপরিকল্পনা ও বিস্তারিত কৃষক তথ্যভান্ডার চেয়েছেন তিনি।

তেজগাঁও কলেজের মসজিদে বৈঠক, নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে আটক ২৩
রাজধানীর ফার্মগেট এলাকার তেজগাঁও কলেজের মসজিদ থেকে উগ্রবাদী সংগঠনের সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে কলেজের মসজিদে গোপনে বৈঠক করার সময় তাঁদের আটক করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে ৩ ঘণ্টা বোমাতঙ্ক, ব্যাগে মিলল জর্দার কৌটা ও পান
ডিএমপি জানায়, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে বস্তুটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। পরবর্তীতে ব্যাগটি খুলে পরীক্ষা করে দেখা যায়, তাতে কেবল জর্দার একটি কৌটা ও পান ছিল। সেখানে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর দ্রব্যাদি পাওয়া যায়নি।












