Ajker Patrika

মারধরে আহত ব্যবসায়ী, টাকার অভাবে আইসিইউতে না নিয়ে বাড়ি নেওয়ার পর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০১ আগস্ট ২০২৬, ১৬: ৪৩
মারধরে আহত ব্যবসায়ী, টাকার অভাবে আইসিইউতে না নিয়ে বাড়ি নেওয়ার পর মৃত্যু
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁওয়ে পূর্বশত্রুতার জেরে মারধরে কামরুজ্জামান খান দিপু (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মুগদা হাসপাতাল থেকে ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে খিলগাঁও থানা-পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায়।

খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া জানান, খবর পেয়ে গতরাতে মুগদা হাসপাতাল থেকে দিপুর মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মরদেহের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

এসআই আরও জানান, কামরুজ্জামান খিলগাঁও সি ব্লকের স্থায়ী বাসিন্দা। বাবার নাম শামসুদ্দিন খান। এলাকায় পানির ব্যবসা করতেন। গত বুধবার (২৯ জুলাই) সন্ধ্যার দিকে তাঁকে খিলগাঁও থেকে ভ্যানে করে তুলে নিয়ে শাহজাহানপুর এলাকায় মারধর করে। এরপর খিলগাঁও রেলগেট এলাকায় ফেলে রেখে যায়। স্থানীয়রা দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। চিকিৎসক জরুরি ভিত্তিতে আইসিইউতে নেওয়ার কথা বলেন।

এসআই আরও বলেন, টাকা না থাকায় স্বজনেরা কামরুজ্জামানকে বাসায় নিয়ে যায়। এরপর শুক্রবার সন্ধ্যার দিকে অবস্থা আবার খারাপ হয়ে গেলে মুগদা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সুমন মিয়া জানান, এই ঘটনায় স্বজনদের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। আসামি ধরতে মাঠে কাজ করছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত