
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন সমাজ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানাই।
গতকাল বুধবার সন্ধ্যায় ফজলুল হক মুসলিম হলের টিভি রুমে ‘জুলাই–’ ২৪ গণ-অভ্যুত্থান স্মৃতির স্মরণে’ শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের কথা উল্লেখ করে বলেন, শাসকেরা যখন জনগণের সেবকের পরিবর্তে শোষক হয়ে ওঠে, তখন তাদের পতন হয়। ইতিহাস সাক্ষী দেয়, গণ–আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কোনো শক্তিই চিরকাল টিকে থাকতে পারে না।
উপাচার্য আরও বলেন, জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষায় জুলাই স্মৃতিস্তম্ভ ও জুলাই কর্নার স্থাপন, জুলাই আন্দোলনে আহতের জন্য টিউশন ফি মওকুফ, সংকলন প্রকাশসহ নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরমতসহিষ্ণুতা, নিয়মানুবর্তিতা ও দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জল হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আবাসিক শিক্ষক অধ্যাপক ড. শেখ জহির রায়হান, হল সংসদের ভিপি খন্দকার মো. আবু নাঈম, জিএস ইমামুল হাসান, পাঠকক্ষ সম্পাদক মো. তায়েফ হোসেন ভূঁইয়া, হল শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক মো. আবিদ হাসনাত ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক বি এম ফাহিম শাহরিয়ার দীপ্ত বক্তব্য রাখেন। জুলাই’ ২৪ স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আল আমীন সিকদার অনুষ্ঠান সঞ্চালন করেন।
অনুষ্ঠানে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় জুলাই গণ-অভ্যুত্থান’ শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীকে পুরস্কৃত করা হয়। যারা পুরস্কার পেয়েছেন হলেন—মো. সিফাত আলী (ফার্মেসী), ফাহিম শাহরিয়ার (প্রাণিবিদ্যা) ও মো. মহসীন উদ্দিন শাফি (গণিত)।

অবৈধভাবে ইতালি যাবার পথে দালালদের ৬০ লাখ টাকা দিয়েও মুক্তি মেলেনি সোহাগ মুন্সীর। আরও ২৭ লাখ টাকা দিতে দেরি হওয়ায় গুলি করে হত্যার পর গুম করা হয়েছে তার মরদেহ। এই খবর পেয়ে নিহতের পরিবারে চলছে শোকের মাতম। প্রিয় সন্তানের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনেরা।
৬ মিনিট আগে
প্রবেশপত্রের জন্য অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে শাহরাস্তি চিশতিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষকে অবরুদ্ধ করেছে শিক্ষার্থীরা। পরে উপজেলা প্রশাসনের নির্দেশে টাকা ফেরতের আশ্বাস দিলে তাঁকে অবমুক্ত করা হয়। তবে অধ্যক্ষের দাবি, আর্থিকভাবে অসচ্ছল কিছু পরীক্ষার্থীর ব্যয় সমন্বয়ের উদ্দেশে অতিরিক্ত টাকা আদায়
১২ মিনিট আগে
সিলেট নগরীর মীরের ময়দান এলাকায় ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ সিএনজি অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ বেতারের সামনের সড়কে দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাঁকে ওসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২৬ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় একই নাম ও একই শিক্ষাপ্রতিষ্ঠান শনাক্তকরণ নম্বর (ইআইআইএন) ব্যবহার করে দীর্ঘদিন ধরে পরিচালিত হচ্ছে দুটি মাধ্যমিক বিদ্যালয়। এতে প্রশাসনিক জটিলতার পাশাপাশি বিপাকে পড়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। একই পরিচয়ে দুটি প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় শিক্ষা কার্যক্রম, বোর্ডের তথ্য, সরকারি...
৩২ মিনিট আগে