
নারায়ণগঞ্জের বন্দরে ক্রাউন সিমেন্ট কারখানায় পুরোনো তেলের ট্যাংক কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম শেখ রফিক (৬০)। আহত অপরজন হলেন মহিবুল (৪৮)। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক বিকেল ৫টার দিকে শেখ রফিককে মৃত ঘোষণা করেন। মহিবুল বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ক্রাউন সিমেন্ট কারখানার অ্যাডমিন এক্সিকিউটিভ মোস্তাফিজুর রহমান জানান, ওই দুজনই ওয়েল্ডিং মিস্ত্রি হিসেবে কাজ করতেন। একটি গাড়ির পুরোনো তেলের ট্যাংক কাটার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিকট বিস্ফোরণ ঘটে। এতে শেখ রফিক ও মহিবুল আহত হন।
মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক শেখ রফিককে মৃত ঘোষণা করেন। রফিক কক্সবাজারের রামু উপজেলার বাসিন্দা। দুজনই ওই কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শেখ রফিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বন্দর থানাকে জানানো হয়েছে।

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে গতকাল শুক্রবার ম্যারাথনের আয়োজন করে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশন। এতে তিন শতাধিক দৌড়বিদের সঙ্গে অংশ নেন ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী মো. নুরুল হক। আয়োজন শেষে হৃদ্রোগে আক্রান্ত হয়ে আজ শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন...
৪ মিনিট আগে
নেত্রকোনার মোহনগঞ্জে ইয়াবাসহ মো. রাসেল মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজিয়াটি এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১৮ মিনিট আগে
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) নবনিযুক্ত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, এই নগরকে সুন্দর রাখার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো। এটি বাস্তবায়নে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
২৭ মিনিট আগে
‘ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ১৭ বছর বাংলাদেশের মানুষদের ওপর অন্যায়ভাবে দমন-নিপীড়ন আর অত্যাচার চালিয়েছে তারা। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। ২৪-এর গণ-অভ্যুত্থানে মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। ভবিষ্যতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না।
৩৮ মিনিট আগে