
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলছেন, ‘ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ১৭ বছর বাংলাদেশের মানুষদের ওপর অন্যায়ভাবে দমন-নিপীড়ন আর অত্যাচার চালিয়েছে তারা। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করেছে। ২৪-এর গণ-অভ্যুত্থানে মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। ভবিষ্যতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না। বর্তমান সরকারে যারা আছি, আমরাও মানুষ। সরকার চালাতে গিয়ে ভুল হবে, সেই ভুলগুলো বিরোধী দল ধরিয়ে দেবে, যা আমরা শুধরে নেব।’
আজ শনিবার বিকেলে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আরও বলেন, ‘নদীভাঙন থেকে সব মানুষকে উদ্ধার করে সুন্দর একটি দেশ উপহার দেব। সেখানে কোনো ধর্ম, মত দেখা হবে না। সবাইকে নিয়ে আমরা বৈষম্যহীন একটি মানবিক দেশ গড়তে চাই। চার বছরের জন্য নদীভাঙন রোধে প্রায় ৯৬টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বিএনপি সরকার ফ্যামিলি ও কৃষক কার্ড ইতিমধ্যে দেওয়া শুরু করছে। ফ্যাসিস্টদের ধ্বংস করা সব সেক্টরগুলো ধীরে ধীরে উন্নয়ন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেছ, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, যুবদলের সাধারণ সম্পাদক আবু সৈয়দ প্রমুখ।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
২ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
২ ঘণ্টা আগে