
চট্টগ্রামে পতেঙ্গায় পাচারকালে এক টন কয়লা ও সাড়ে ৩০০ কেজি সরিষা ও সয়াবিন দানাসহ দুই চোরাকারবারীকে আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যা ৭টার দিকে পতেঙ্গা থানাধীন ১৪ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
বুধবার এই বিষয়ে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সুমন আল মুকিত এতথ্য জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গায় সন্দেহভাজন দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের এসব চোরাইকৃত মালামাল উদ্ধার করা হয়। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত দুটি কাঠের বোট জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট দুই চোরাকারবারিকে আটক করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মালামাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত অতিথিদের প্রবেশ এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
৩ মিনিট আগে
রাজধানীর কদমতলীতে আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে হামলায় আহত রাসেল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলা দেখে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে বাসায় ফেরার পথে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় এলাকায় হামলার শিকার হন তিনি। যাত্রাবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন
২৩ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পশ্চিম খানপাড়া এলাকায় ইয়াবাসহ সাংবাদিক পরিচয়ধারী মো. রুবেল হোসেন তালুকদারকে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছেন। পুলিশ বলছে, উপস্থিত লোকজনের সাক্ষ্যের ভিত্তিতে তাঁর কাছ থেকে ছয়টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। ঘটনার পর তাঁকে থানায় নেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
বরগুনার আমতলীতে ষষ্ঠ শ্রেণির মাদ্রাসাছাত্র মোস্তাকিম বিল্লাহ লিমনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
২৮ মিনিট আগে