
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে চোরাচালানের নিয়ন্ত্রণ ও ভাগাভাগিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গোলাম মস্তফা টেঙ্গর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় গরু চুরি বেড়ে যাওয়ায় গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন মোড়ে বাঁশের ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে রাত জেগে পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। স্বেচ্ছাসেবী গ্রামবাসী ও গ্রাম পুলিশের সমন্বয়ে পরিচালিত এসব পাহারায় সহায়তা করছে থানা-পুলিশ...

কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, প্রসাধনসামগ্রী, বাজি, গরুসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৪৬ হাজার ৮৬০ টাকা।

গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী সদর কোম্পানির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় দুজনের কাছ থেকে ২৪১ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার, চোরাচালানে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।