
রাজধানীর কদমতলীতে আর্জেন্টিনার খেলা দেখে বাসায় ফেরার পথে হামলায় আহত রাসেল (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলা দেখে গত সোমবার দিবাগত রাত ২টার দিকে বাসায় ফেরার পথে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় এলাকায় হামলার শিকার হন তিনি। যাত্রাবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকালে তিনি মারা যান।
নিহত রাসেল নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার রসুলপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে। এ ঘটনায় রাসেলের মা মাকসুদা বেগম একজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয়ের আরও ২-৩ জনকে আসামি করে কদমতলী থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত রাসেল একটি রড কারখানায় কাজ করতেন। আর্জেন্টিনার খেলা দেখে সোমবার দিবাগত রাত ২টার দিকে কদমতলীর মুন্সিখোলা নদীর পাড় দিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লায় বাসায় যাচ্ছিলেন তিনি। পথে পূর্ব শত্রুতার জেরে হানিফ (৩০) ও তাঁর সঙ্গে থাকা দুই-তিনজন রড ও কাঠ দিয়ে রাসেলকে এলোপাতাড়ি মারধর করেন। পরে স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জের পাগলায় পপুলার হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয় যাত্রাবাড়ীর শনিরআখড়া প্যারামাউন্ট স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আজ বুধবার সকালে তিনি মারা যান।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আশরাফুজ্জামান বলেন, ‘নিহত রাসেলকে মারধরের ঘটনায় তাঁর মা থানায় মামলা করেন। যেহেতু ভুক্তভোগী রাসেল মারা গেছেন, কাজেই এটি এখন হত্যা মামলায় রূপান্তর হবে। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ভোলায় যৌতুকের দাবি ও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে করা মামলায় স্বামীর জামিন মঞ্জুর হওয়ায় আদালতের এজলাসে বিষ পান করেছেন তারা ভানু (৪৫) নামের এক নারী। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের বোরহানউদ্দিন উপজেলা আমলি (ম্যাজিস্ট্রেট) আদালতে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল এবং চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আপ ও ডাউন উভয় রেললাইন বন্ধ হয়ে গেছে। ফলে চট্টগ্রাম থেকে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও চাঁদপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
৩২ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে জুলাই শহীদ আবদুল গণি বোরহানের লাশ উত্তোলনে পরিবারের সদস্যদের আপত্তিতে কবর থেকে মরদেহ উত্তোলন করতে গিয়ে খালি হাতে ফিরলেন পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।
৩৭ মিনিট আগে
ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত অতিথিদের প্রবেশ এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ঘণ্টা আগে