
ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বহিরাগত অতিথিদের প্রবেশ এবং যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বকাপ চলাকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথ—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্যান্য ব্যক্তিগত যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
তবে অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিকদের গাড়ি, রাইড শেয়ারসেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিংয়ের বাহনসহ অন্যান্য সরকারি যানবাহন এই নিয়ন্ত্রণের বাইরে থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় রনি সরকার (২৫) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। বুধবার বিকেলে লালমনিরহাট রংপুর মহাসড়কে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি সরকার সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের নুর ইসলামের ছেলে।
৪ মিনিট আগে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খান আহত হওয়ার ঘটনায় দুই ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে আড়াইহাজার ও সোনারগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিকেলে তাঁদের ন
১১ মিনিট আগে
বরিশাল বিএম কলেজে মারধরের ঘটনার জেরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। বুধবার ক্যাম্পাসে বিক্ষোভ, অবস্থান ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ অবস্থান নেয় বলে জানিয়েছে পুলিশ।
১৪ মিনিট আগে
ভোলায় যৌতুকের দাবি ও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে করা মামলায় স্বামীর জামিন মঞ্জুর হওয়ায় আদালতের এজলাসে বিষ পান করেছেন তারা ভানু (৪৫) নামের এক নারী। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালত ভবনের বোরহানউদ্দিন উপজেলা আমলি (ম্যাজিস্ট্রেট) আদালতে এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে