Ajker Patrika

মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিল লরি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ২৫ জুন ২০২৬, ২১: ১১
মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিল লরি
নিহত শিক্ষক দম্পতি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় মোটরসাইকেল আরোহী শিক্ষক দম্পতিকে পিষে দিয়েছে বেপরোয়া লরি। এতে দুজনই মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে মুরাদপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নগরীর চকবাজারের ডিসি রোড এলাকায় উইলস স্টার স্কুলের প্রধান শিক্ষক নাজিম উদ্দীন ও সহকারী শিক্ষক তাসলিমা আক্তার। তাঁরা স্বামী-স্ত্রী। তাঁদের গ্রামের বাড়ি রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নে। তাঁদের তিন সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, ওই দম্পতিকে হাসপাতালে আনার আগেই তাঁরা মারা গেছেন।

জানা গেছে, নগরীর মুরাদপুর এলাকায় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন এই শিক্ষক দম্পতি। এ সময় বেপরোয়া একটি লরি চাপা দিলে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।

শিক্ষক দম্পতির স্বজন মোসলেহ উদ্দিন মামুন বলেন, ‘মুরাদপুরের এন মোহাম্মদের সামনে মোটরসাইকেলে করে যাওয়ার সময় লরিচাপায় তাঁদের মৃত্যু হয়। আমরা এখন চট্টগ্রাম মেডিকেলে আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত