শরীয়তপুরের ডামুড্যায় গাছ থেকে লেবু পাড়তে গিয়ে বিষধর সাপের ছোবলে নিলুফা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ডামুড্যা উপজেলার চরনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নিলুফার পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ডামুড্যা উপজেলার চরনারায়ণপুর গ্রামের সাত্তার দেওয়ানের স্ত্রী নিলুফা বেগম আজ বেলা দেড়টার দিকে বাড়ির পেছনে লেবুবাগানে লেবু পাড়তে যান। এ সময় বিষধর সাপ তাঁকে ছোবল দেয়। পরে পরিবারের লোকজন তাঁকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ ঝাড়ফুঁক দিয়ে বাঁচানোর চেষ্টা করেন। এতে অবস্থার আরও অবনতি হলে তাঁকে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত নিলুফা বেগমের আত্মীয় শাকিল হোসেন জানান, দুপুরে বাড়ির পাশে লেবুবাগানে লেবু আনতে গিয়ে বাগানের ভেতর থাকা একটি সাপ তাঁর ডান পায়ের হাঁটুর নিচে কামড় দেয়। এ সময় তিনি সঙ্গে সঙ্গে চিৎকার দেন এবং অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসা তাঁকে মৃত ঘোষণা করেন।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) নাসির উদ্দিন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই নারীর মৃত্যু হয়।
নাসির উদ্দিন আরও বলেন, ‘সাপে কাটা রোগীদের জন্য উপজেলা হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। তাই যত দ্রুত সম্ভব সাপে কাটা রোগীদের হাসপাতালে নিয়ে এলে আমরা প্রয়োজনীয় চিকিৎসা দিতে পারব। ভুল বিশ্বাস, ওঝা বা অপচিকিৎসার কাছে না গিয়ে রোগীদের দ্রুত হাসপাতালে নিয়ে আসা উচিত।’
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, সাপের ছোবলে মৃত্যুর ঘটনায় থানায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরের রায়পুরে ঘরে ঢুকে কোপানো মা ও তিন মেয়েই মারা গেছে। আজ বৃহস্পতিবার সকালে পৌরসভার ধানহাটা ডাকাতিয়া নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো শাহীনুর বেগম (৪০), তাঁর বড় মেয়ে সায়মা আক্তার (১৮), মেজ মেয়ে কলেজশিক্ষার্থী ইকরা আক্তার (১৬) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)।
৪৩ মিনিট আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ইউপিডিএফের তিন সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের রেখুং পাড়া থেকে তাদের আটক করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, গুলি, ম্যাগাজিন, চাকুসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
মানিকগঞ্জের ঘিওরে ‘গ্রামীণ সমাজ উন্নয়ন সংস্থা’-এর মালিক মোঃ নাসির উদ্দিনের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত গ্রাহকেরা। তারা সঞ্চিত টাকা ফেরত, নাসির উদ্দিনের গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই সার ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে...
২ ঘণ্টা আগে