
মাদারীপুরে একের পর এক পুকুর ভরাট করে গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা। প্রশাসনের নজরদারির ঘাটতি ও প্রভাবশালীদের দখলে দ্রুত হারিয়ে যাচ্ছে এসব জলাধার। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় পানিসংকটের ঝুঁকিও বাড়ছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা আশঙ্কা করছেন, এভাবে পুকুর বিলীন হতে থাকলে ভবিষ্যতে আগুন নেভাতে প্রয়োজনীয় পানির তীব্র সংকটে পড়তে হবে।
খোঁজ নিয়ে জানা যায়, দুই যুগ আগেও মাদারীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় শতাধিক পুকুর ও ডোবা ছিল। বর্তমানে তা অর্ধেকের কমে নেমে এসেছে। জেলার মানুষজন ইউরোপমুখী হওয়ায় অনেকেই শহরে এসে জমি কিনে বাড়ি বানাচ্ছেন। অনেকেই আবার পুকুর ভরাট করে বেশি দামে জমি বিক্রি করছেন। পরে সেখানে মার্কেট, দোকানপাট ও বসবাসের জন্য ভবন নির্মাণ করা হচ্ছে। এতে করে শহরের পুকুর-ডোবা বা জলাশয় কমে যাচ্ছে।
মাদারীপুর শহরের পুরান বাজারের গার্মেন্টস ব্যবসায়ী সোহাগ হাসান বলেন, পুরান বাজার হচ্ছে মাদারীপুর জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রটি ঝুঁকির মধ্যে আছে। কারণ, এখানে আগুন লাগলে ফায়ার সার্ভিস যথাসময়ে পৌঁছালেও পানির সরবরাহ কম থাকায় নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। তাই এখানে মসজিদের পাশে যে পুকুরটি ময়লা-আবর্জনায় নষ্ট হয়ে গেছে, তা পুনরায় পরিষ্কার করে স্বরূপে ফিরিয়ে আনা দরকার।
শহরের শকুনি এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আগে শহরে অনেক পুকুর দেখা যেত। এখন বেশির ভাগ পুকুরই ভরাট হয়ে গেছে। এ জন্য পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। শহরের কোথায়ও আগুন লাগলে পানি পাওয়া যায় না। শহরের মধ্যে এখন যতগুলো পুকুর রয়েছে এগুলো যাতে আর ভরাট হতে না পারে সে ব্যাপারে প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তা না হলে শহরবাসী হুমকির মধ্যে পড়বেন।
মাদারীপুরের পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অব নেচারের প্রতিষ্ঠাতা রাজন মাহমুদ বলেন, সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শহরে একের পর এক পুকুর, ডোবা ও জলাশয় ভরাট করা হচ্ছে। এতে করে একদিকে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ঝুঁকি বাড়ছে। বর্তমানে শহরে এখন পর্যন্ত যে কয়টি পুকুর অবশিষ্ট আছে, তাও মাঝেমধ্যে প্রভাবশালীরা ভরাটের উদ্যোগ নেয়। যেমন মাদারীপুর শহরের লঞ্চঘাট এলাকার একটি শত বছরের পুরোনো পুকুর ৪-৫ বছর আগে তৎকালীন এমপি ভরাটের সিদ্ধান্ত নেন। ড্রেজারের মধ্যে বালু দিয়ে ভরাটও শুরু করে দেন। তখন ফ্রেন্ডস অব নেচারসহ স্থানীয় সুশীল সমাজ, এলাকাবাসী ও তৎকালীন পৌর মেয়রের প্রতিবাদের পর ভরাট বন্ধ হয়ে যায়। প্রশাসনের উচিত বর্তমানে শহরের যে কয়টি পুকুর আছে, তা বাঁচিয়ে রাখা। আর এতে করেই শহরের মানুষ কিছুটা হলেও উপকৃত হবে।
মাদারীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মাদারীপুর শহরে এখন পানির উৎস কম। সম্প্রতি শহরের পুরান বাজারে আগুন লেগে ১৯টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। ওই এলাকায় পানিস্বল্পতা থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
মাদারীপুর পৌরসভার পৌর প্রশাসক মোছা. জেসমিন আকতার বানু বলেন, মাদারীপুর পৌরসভা এলাকায় দিনে দিনে পুকুরের সংখ্যা কমে যাচ্ছে। শহরের জমির দাম বেড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন আর কাউকে পুকুর বা জলাশয় ভরাট করতে দেওয়া হবে না। শহরে এখন যে পুকুরগুলো আছে, তা সংরক্ষণ করা হবে।

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
১ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
২ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
২ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৩ ঘণ্টা আগে