
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত চাতরী ইউনিয়নের কেঁয়াগড়-চাতরী সংযোগ সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা আলহাজ মো. শহিদুল আলমের অর্থায়নে এবং দলীয় নেতা-কর্মীদের স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করা হয়।
স্থানীয়রা জানান, অতিরিক্ত বৃষ্টি ও বন্যার কারণে প্রায় তিন সপ্তাহ ধরে কেঁয়াগড়-চাতরী সংযোগ সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে রোগী পরিবহন, কৃষিপণ্য আনা-নেওয়া এবং চাকরিজীবীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। সড়কটি সংস্কার হওয়ায় এলাকাবাসীর দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করছেন তাঁরা।
বিএনপি নেতা আলহাজ মো. শহিদুল আলম বলেন, ‘সবার আগে দেশ’ স্লোগানকে সামনে রেখে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দলীয় নেতা-কর্মীদের নিয়ে স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করা হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আনোয়ারা নাগরিক ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট হারুনুর রশীদ বলেন, মানুষের দুর্ভোগ লাঘবে রাজনৈতিক দলের নেতা-কর্মীদের সামাজিক ও জনকল্যাণমূলক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে।

গতকাল বুধবার দুপুরে বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হন আবু বকর মৃধা। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। আজ সকালে গ্রামের এক ব্যক্তি পরিত্যক্ত একটি ভিটার বীজতলার পাশে আবু বকরের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পরিবারের সদস্যদের জানানো হলে তারা এসে আবু বকরের মরদেহটি শনাক্ত করেন...
১৮ মিনিট আগে
নারায়ণগঞ্জে গ্যাসের সংকট এবং চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস মিলছে না। অনেকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। গ্যাসসংকট ছড়িয়ে পড়েছে শিল্প কারখানাতেও। গ্যাসের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ব্যাহত...
২১ মিনিট আগে
কুষ্টিয়ার খোকসায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি স্থগিতের প্রতিবাদে রেললাইন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা। সাড়ে তিন ঘণ্টা পর জেলা প্রশাসন ও রেল কর্মকর্তাদের প্রতিশ্রুতির ভিত্তিতে আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
২৪ মিনিট আগে
রাজধানীর ফার্মগেটে আলোচিত ‘টিপ-কাণ্ডে’ চাকরিচ্যুত হওয়া পুলিশ কনস্টেবল মো. নাজমুল তারেক চার বছর পর চাকরি ফিরে পেয়েছেন। প্রশাসনিক ট্রাইব্যুনাল তাঁকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন।
২৮ মিনিট আগে