
নারায়ণগঞ্জে গ্যাসের সংকট এবং চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত গ্যাস মিলছে না। ফলে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ লাইন তৈরি হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে। অনেকে দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না। এতে করে ভোগান্তি বাড়ছে যানবাহন চালকদের।
গ্যাসসংকট ছড়িয়ে পড়েছে শিল্প কারখানাতেও। গ্যাসের ওপর নির্ভরশীল প্রতিষ্ঠানগুলোতে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিকল্প হিসেবে ডিজেল এবং জেনারেটর দিয়ে বাড়তি ব্যয়ে আংশিক উৎপাদন ধরে রেখেছে প্রতিষ্ঠানগুলো।
যানবাহনের চালকেরা জানান, কয়েক দিন ধরেই তারা বিভিন্ন পাম্পে গিয়ে পর্যাপ্ত গ্যাস পাচ্ছেন না। ফলে ঠিকমতো গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। তাদের দাবি, আগে অল্প সময়েই গ্যাস পাওয়া যেত। কিন্তু এখন ২-৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্যাস মিলছে না।
সিএনজিচালিত অটোচালকেরা জানান, ফিলিং স্টেশনে ২-৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে মাত্র ১০০ টাকার গ্যাস পাওয়া যাচ্ছে, যা দিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত যাওয়াই সম্ভব হয় না। দৈনিক জমা-খরচও উঠে আসছে না।
সংকটের বিষয়ে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারওয়ার সোহেল বলেন, বুধবার থেকে ২-৩ পিএসআই গ্যাস পাচ্ছি, যা দিয়ে কারখানার উৎপাদন অব্যাহত রাখা যায় না। শুধু বয়লার চালিয়ে রাখতে পারছি। তিতাস থেকেও সুস্পষ্ট কিছু বলা হচ্ছে না। বিষয়টি আমাদের ব্যবসায়িক দিক থেকে লোকসানে ফেলছে।
এ দিকে গ্যাস সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে তা জানাতে ব্যর্থ তিতাস কর্তৃপক্ষ। কেন এই সংকট তৈরি হয়েছে তারও সুস্পষ্ট ব্যাখ্যা নেই। ফলে অনিশ্চয়তায় ভুগছেন কারখানা মালিক এবং পরিবহন চালকেরা।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, কক্সবাজারে এলএনজি লাইনে ত্রুটির কারণে সরবরাহ ব্যাহত হচ্ছে। গতকালই এই ত্রুটি সারিয়ে ফেলার কথা। কিন্তু এখনো তা হয়নি। ফলে নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাকা বেল্টে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে আছে। যতটুকু পাওয়া যাচ্ছে তা দিয়ে উৎপাদন অব্যাহত রাখা যাচ্ছে না। এতে শিপমেন্টেও বিলম্ব হবে।
হাতেম আরও বলেন, যেকোনো দুর্যোগ বা দুর্ঘটনায় বারবার আমরা ভুক্তভোগী হই। আমরা চাই, বাংলাদেশ ব্যাংক যেন আমাদের দিকে সদয় দৃষ্টি রাখেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ তিন দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকেরা। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তী কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এসব দাবি তুলে...
১৫ মিনিট আগে
সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১ ঘণ্টা আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
২ ঘণ্টা আগে