
কুষ্টিয়ার খোকসায় আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি স্থগিতের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রেললাইন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয়রা। জেলা প্রশাসন ও রেল কর্মকর্তাদের প্রতিশ্রুতির প্রেক্ষিতে দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা পর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
খোকসা স্টেশন ঘিরে চলা এ কর্মসূচিতে বিক্ষোভকারীরা রেললাইনের ওপর স্লিপার ফেলে অবরোধ সৃষ্টি করেন। এ সময় রাজবাড়ীর পাংশায় মধুমতি এক্সপ্রেস এবং কুমারখালী স্টেশনে বেনাপোল এক্সপ্রেসসহ তিনটি ট্রেন আটকা পড়ে। এতে কয়েকশ যাত্রী ভোগান্তিতে পড়েন।
আন্দোলনকারীরা অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য কুষ্টিয়া-৪ আসনের জামায়াতের এমপি আফজাল হোসেনের ডিও লেটারের কারণেই ট্রেনটির যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।
বিকেল পৌনে পাঁচটার দিকে সংসদ সদস্য আফজাল হোসেন ও খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন অবরোধকারীদের শান্ত করার চেষ্টা করেন। এমপি দুই দফায় প্রায় ২০ মিনিট বক্তব্য দিয়ে নিজেকে নির্দোষ প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্দোলনকারীরা এ সময় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন।
সন্ধ্যা পৌনে ৭টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন এবং রেলওয়ের রাজবাড়ীর সহকারী নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আগামী সোমবারের মধ্যে বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি বাতিলের চিঠি প্রত্যাহার করে নতুন আদেশ জারির প্রতিশ্রুতি দেন। এরপর আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
আন্দোলনকারী সেলিম রেজা বলেন, খোকসায় বেনাপোল এক্সপ্রেসসহ কয়েকটি আন্তঃনগর ট্রেনের নিয়মিত যাত্রাবিরতি রয়েছে এবং প্রচুর যাত্রী নিয়মিত যাতায়াত করেন। কিন্তু স্থানীয় সংসদের ডিও লেটারের কারণে এই যাত্রাবিরতি বাতিল করা হয়, যার প্রতিবাদেই তারা আন্দোলনে নেমেছেন। তিনি জানান, প্রশাসনের প্রতিশ্রুতির পর তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন জানান, খোকসায় বেনাপোল এক্সপ্রেসের যাত্রাবিরতি বাতিলের চিঠি আগামী সোমবারের মধ্যে বাতিল করে নতুন চিঠি ইস্যু করা হবে। এই মৌখিক আদেশ কার্যকর হবে বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

কুমিল্লার দেবিদ্বারে গ্রাহক সেজে পূবালী ব্যাংকের শাখায় ঢুকে এক গ্রাহকের চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক কৌশলে টাকার বান্ডিল নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যান...
৩৯ মিনিট আগে
মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুর পেটে করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল সাড়ে ৭ হাজারের বেশি ইয়াবা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এক নারীসহ দুই শিশুকে আটক করে র্যাব-৭।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুই রাতে আটটি মন্দির ও ঠাকুরঘরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমসী, বাবুর বাজার, শাসন ও ভুনবীর গ্রামের বিভিন্ন মন্দির ও ঠাকুরঘরে এসব চুরি হয়। চোরেরা পিতলের মূর্তি, পিতল ও কাঁসার বাসনপত্র এবং প্রণামির বাক্সে থাকা নগদ টাকা নিয়ে গেছে...
২ ঘণ্টা আগে
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আবদুল আলীম (৩৬) নামের এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
৩ ঘণ্টা আগে