
বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রে পুরোনো জেলখানা পুকুরে থাকা কচুরিপানা স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করছেন রেড ক্রিসেন্ট সদস্যরা। শনিবার (৬ ডিসেম্বর) সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বলদিয়া ইউনিয়নের বলদিয়া মলুহার বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ব পাশের পুল, উড়িবুনিয়া গ্রামের কেরামউদ্দিনে সালাম মেম্বারের বাড়ির পাশের পুল এবং একই বাড়ির উত্তর পাশের নতুন পুল সংস্কার করা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সব ভাঙা পুল এভাবে সংস্কার করা হবে।

স্বপ্নই রয়ে গেল চিত্রা নদীর দুই পাড়ের মানুষের। ঝিনাইদহের কোটচাঁদপুরে চিত্রা নদীর ওপর আবারও স্বেচ্ছাশ্রমে তৈরি হলো বাঁশের সাঁকো। বছর বছর যে সাঁকো ভেঙে যায়, সেটাই আবার নতুন করে বানাচ্ছেন গ্রামবাসী। সাময়িক দুর্ভোগ লাঘব হলেও তাঁরা চান স্থায়ী সমাধান। এ বিষয়ে আশ্বাস দিয়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক...

সাতক্ষীরার তালায় গ্রামবাসী ও ঘের মালিকদের আর্থিক সহায়তায় গ্রামের ইটের সলিং রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হচ্ছে। উপজেলার হাজরাকাটি-কাঠবুনিয়া গ্রামে যাতায়াতের প্রায় দুই কিলোমিটার রাস্তায় এই সংস্কারকাজ চলছে।