
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান আজ মঙ্গলবার সকালে আকস্মিকভাবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল দপ্তর পরিদর্শন করেছেন। তিনি বিআইডব্লিউটিএ সংশ্লিষ্ট চারটি দপ্তর ঘুরে দেখেন। এ সময় অনেক কর্মকর্তা-কর্মচারী ছিলেন না দপ্তরগুলোতে। প্রতিমন্ত্রী এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন।
আজ সকাল সোয়া ৯টায় নৌবন্দরে পৌঁছান প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বিভিন্ন দপ্তর ঘুরে দেখেন। হাজিরা খাতাও খতিয়ে দেখেন। যাঁরা আসেননি, তাদের ক্ষেত্রে ছুটি কিংবা নানা অজুহাত দেখানো হয়। প্রতিমন্ত্রী একইভাবে অভ্যন্তরীণ জাহাজ জরিপ পরিদর্শকের কার্যালয়, ড্রেজার বিভাগ এবং এবং রেস্টহাউস হিমনিড়ে যান।
নির্ভরযোগ্য সূত্র জানায়, প্রতিমন্ত্রী রাজিব আহসান সকাল থেকে দপ্তরগুলো ঘুরে দেখতে থাকেন। তাঁর আকস্মিক আগমনে ভড়কে যান কর্মকর্তা-কর্মচারীরা। কোথাও দপ্তরপ্রধানকে পাওয়া যায় আবার কোথাও পাওয়া যায়নি। ঈদের আগে প্রতিমন্ত্রীর এমন সফরে তটস্থ হয়ে পড়েন সবাই।
জানতে চাইলে বরিশাল নৌবন্দর কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, প্রতিমন্ত্রী বিআইডব্লিউটিএর সব দপ্তর দেখার জন্য এসেছেন। তাঁর ঝটিকা সফর ছিল।
অপর দিকে বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক সোলায়মান হোসেন বলেন, ‘প্রতিমন্ত্রী আসন্ন ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই যেন নৌকায় করে লঞ্চে যাত্রী না ওঠানো হয়, সেদিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন। বিশ্বব্যাংকের চলমান বিআইডব্লিউটিএ ভবনের কাজের গতি সম্পর্কেও জানতে চান। এ ছাড়া লঞ্চগুলোতে ডিজিটাল ভাড়ার তালিকা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন প্রতিমন্ত্রী।’
নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান সাংবাদিকদের বলেন, ‘আমি যা দেখেছি আপনারাও একই জিনিস দেখেছেন।’ বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের মধ্যে যাঁরা অফিসে ছিলেন না, তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন কি না এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী কোনো মন্তব্য করেননি। এমনভাবে আকস্মিক পরিদর্শন আরও হবে কি না এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি প্রায়ই আসি।’

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ইয়াবা কারবারি ফিরোজ কবির নামে এক বিএনপি নেতাকে হাতেনাতে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
৮ মিনিট আগে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২০ মে) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
১২ মিনিট আগে
কিশোরগঞ্জের সিভিল সার্জন অভিজিত শর্ম্মাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়।
১৪ মিনিট আগে
ঠাকুরগাঁও শহরের গোবিন্দনগর মুন্সিরহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঠাকুরগাঁও রোড বাজার এলাকার মান্নান ইসলামের ছেলে আশিক হাসান (২৮) এবং একই এলাকার রিকিসেক...
২০ মিনিট আগে