Ajker Patrika

কোন পশুর বয়স কত হলে কোরবানি করা যাবে

ইসলাম ডেস্ক 
কোন পশুর বয়স কত হলে কোরবানি 
করা যাবে
ছবি: সংগৃহীত

কোরবানি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠ ত্যাগের ইবাদত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন—‘অতএব তুমি তোমার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করো এবং কোরবানি করো।’ (সুরা কাউসার: ২)। এই ইবাদত কবুল হওয়ার অন্যতম প্রধান শর্ত হলো নির্দিষ্ট বয়সের পশু নির্বাচন করা।

পশুর নির্দিষ্ট বয়সসীমা

কোরবানির পশু হিসেবে উটের বয়স কমপক্ষে পাঁচ বছর পূর্ণ হওয়া আবশ্যক। গরু ও মহিষের ক্ষেত্রে সর্বনিম্ন দুই বছর এবং ছাগলের ক্ষেত্রে অন্তত এক বছর পূর্ণ হতে হবে। তবে ভেড়া ও দুম্বার জন্য বিশেষ ছাড় রয়েছে; সাধারণত এক বছর পূর্ণ হতে হয়, কিন্তু যদি ছয় মাস বয়সের কোনো ভেড়া বা দুম্বা দেখতে এক বছরের মতো হৃষ্টপুষ্ট মনে হয়, তবে তা দিয়েও কোরবানি করা বৈধ। ছয় মাসের কম বয়সী হলে কোনোভাবেই কোরবানি শুদ্ধ হবে না।

ছাগলের ক্ষেত্রে বয়সের বিষয়ে কোনো ছাড় নেই। ছাগল যদি দেখতে অনেক বড় বা হৃষ্টপুষ্টও হয়, তবু কোরবানি শুদ্ধ হওয়ার জন্য এর বয়স অবশ্যই এক বছর পূর্ণ হতে হবে। এক বছরের এক দিন কম হলেও সেই ছাগল দ্বারা কোরবানি জায়েজ হবে না।

কেন পশুর বয়স যাচাই করা জরুরি?

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা কোরবানিতে “মুছিন্না” (নির্দিষ্ট বয়সের পশু) ছাড়া জবেহ কোরো না। যদি তা পাওয়া দুষ্কর হয়, তবে ছয় মাস বয়সের ভেড়া-দুম্বা জবেহ করতে পারো।’ (সহিহ মুসলিম: ১৯৬৩)

পশুর সঠিক বয়স নিশ্চিত করা ইবাদতের অংশ। কারণ, এটি মহান আল্লাহর দরবারে পেশ করা হচ্ছে। তাই পশু কেনার সময় অভিজ্ঞ ব্যক্তি বা দাঁত দেখে বয়স নিশ্চিত করে নেওয়া বুদ্ধিমানের কাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের বিপক্ষে মুশফিক আজ যা করলেন, তা বাংলাদেশের আর কেউ পারেননি

রাজধানীতে পরকীয়ার জেরে লাশ খণ্ডবিখণ্ড, মা-মেয়ে গ্রেপ্তার: র‍্যাব

অফিসকে বাসা বানিয়ে থাকছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৮ কর্মকর্তা-কর্মচারী

বগুড়ায় ব্যবসায়ীর আত্মহত্যা: সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা

আইন করে নতুন নামে এলিট ফোর্স করার কথা ভাবা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত