Ajker Patrika

কিশোরগঞ্জের সিভিল সার্জনকে ওএসডি

কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের সিভিল সার্জনকে ওএসডি
ডা. অভিজিত শর্ম্মা। ছবি: সংগৃহীত

​কিশোরগঞ্জের সিভিল সার্জন অভিজিত শর্ম্মাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকায় পদায়ন করা হয়।

​মঙ্গলবার (১৯ মে) মন্ত্রণালয়ের পার-২ শাখার যুগ্ম সচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।

​প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. অভিজিত শর্ম্মাকে ২১ মের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় ২৩ মে তারিখে তিনি বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) বলে গণ্য হবেন।

​আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ এবং সরকারি গেজেটের পরবর্তী সংখ্যায় অন্তর্ভুক্ত করার অনুরোধ জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীর বাসায় মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দী মরদেহ

চিকিৎসক দম্পতির সন্তানের মৃত্যু: ‘কল দিয়ে ডাক্তার আশীষ স্যারের পা ধরেছি, তাও তিনি আসবেন না’

সড়ক দুর্ঘটনায় শিক্ষিকার মৃত্যুর খবর শুনে শিক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

সরকারের প্রধান অগ্রাধিকার বিচারাধীন মামলার দ্রুততম নিষ্পত্তি: প্রধানমন্ত্রী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত