নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।


পরিদর্শনে রোগীদের কাছ থেকে হাসপাতালের সার্বিক সেবার বিষয়ে সন্তোষজনক প্রতিক্রিয়া পেলেও বেশ কিছু অনিয়ম ও সীমাবদ্ধতা মন্ত্রীর নজরে আসে। এক চিকিৎসক ৪৫ মিনিট দেরিতে দায়িত্বে আসায় তাঁর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগমকে হত্যা করে লাশে আগুন দেওয়ার ঘটনায় সাবেক মেম্বার বাবুল হোসেন ও তারেক রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ১৮ আগস্ট আমবাগান থেকে পোড়া লাশ উদ্ধারের পর তদন্তে এ তথ্য উঠে আসে।

চাহিদার তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় নওগাঁর নেসকো ও পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় তীব্র লোডশেডিং দেখা দিয়েছে। এতে চালকলসহ শিল্পকারখানার উৎপাদন কমছে, ডিজেল ব্যয় বাড়ছে এবং আমন মৌসুমে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে।