খুব সকালে ঘুম থেকে উঠে তৈরি হয়ে স্কুলে রওনা দিয়েছিল প্রথম শ্রেণিতে পড়ুয়া সিয়াম (৭)। কিন্তু তার আর স্কুলে পৌঁছানো হলো না। অবৈধ যান ভটভটির ধাক্কায় স্কুলের সামনেই প্রাণ গেল ক্ষুদে শিক্ষার্থীর।


নওগাঁর মান্দা উপজেলার মৈনম বাজারে প্রতিমা বিসর্জনের নির্ধারিত ঘাট দখল হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। গতকাল রোববার এক সভায় এ সিদ্ধান্ত নেন তাঁরা।

নওগাঁর মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক যুবকের ওপর তিন রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া বিশ্ববাঁধসংলগ্ন সাবেরেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁর মান্দায় চৌবাড়িয়া-মালশিরা উচ্চবিদ্যালয়ের সীমানা প্রাচীর ভেঙে জমি দখল ও ঘর নির্মাণের চেষ্টার অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। জমি নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান বলে জানিয়েছেন বক্তারা।