
নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর লিফলেট বিতরণ করায় এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ উঠেছে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের বিএনপি প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজুর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে রাণীনগর উপজেলার পাকুরিয়া খেলার মাঠে এই ঘটনা ঘটে।
মারধরের শিকার ওই যুবকের নাম তানসেন। তিনি পাকুরিয়া একডালা গ্রামের আনোয়ারের ছেলে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তানসেন বলেন, ‘আমি সাবেক মন্ত্রী আলমগীর কবিরের মোটরসাইকেল মার্কার লিফলেট বিতরণ করছিলাম। এ সময় পাকুরিয়া খেলার মাঠে আমাকে দেখতে পেয়ে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেনের ভাগনে লিটন কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাকে আলমগীর কবিরের দালাল বলে মারধর শুরু করে। লিটনের সঙ্গে থাকা আরও পাঁচ-সাতজন আমাকে বেধড়ক কিলঘুষি মারে এবং মাথায় আঘাত করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা চলে যায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আমি হাসপাতালে আছি। আমি এই ঘটনার বিচার চাই।’
এ বিষয়ে অভিযুক্ত লিটন বলেন, ‘একটি খেলার অনুষ্ঠানে আমাদের দাওয়াত ছিল। সেই দাওয়াতে আমরা মাইকে কথা বলছিলাম। এ সময় সে মাইকের লাইন খুলে দেয়। পরে আমরা চলে আসতে লাগলে, সে রাস্তায় বাধা দেয়। এ সময় কয়েকজন তাকে চড়থাপ্পড় দেয়। তবে আমি তাকে কিছু বলিনি।’

বরগুনার বেতাগীতে নিজ বসতঘর থেকে ১৭ বছর বয়সী এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঝোপখালী গ্রামে এ ঘটনা ঘটে।
২ মিনিট আগে
খুলনা নগরীতে হোটেল কক্ষ থেকে সোহেল রানা ওরফে বাবু নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে সদর থানার খানজাহান আলী রোডের কপোতাক্ষ আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ১০ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়।
৯ মিনিট আগে
কুমিল্লার দেবিদ্বারে মা ও আট মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইমন (২৮) নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় তাঁর ভাবি গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ায় মোস্তফা...
২১ মিনিট আগে
নেত্রকোনার পূর্বধলায় নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে এক ব্যস্ত বাজারে পিস্তল দিয়ে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে স্থানীয় জেলা তাঁতী দলের সহসম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী আবু বকর সিদ্দিক ওরফে হাজি সিদ্দিকের বিরুদ্ধে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া...
২৯ মিনিট আগে