নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক ঝগড়া থামাতে গিয়ে লাঠির আঘাতে সজল মালি (৩০) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭ টার দিকে উপজেলার হাজিনগর ইউনিয়নের হাসুরা গ্রামে এ ঘটনা ঘটে।


নওগাঁর নিয়ামতপুরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেছেন, চাঁদাবাজদের কোনো স্থান নেই। রোববার নিয়ামতপুর বাজারে আয়োজিত সভায় তিনি ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা পরিচালনার আশ্বাস দেন এবং চাঁদা দাবি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

নওগাঁর মান্দায় মান্দা-নিয়ামতপুর সড়কের শান্তা ব্রিজ এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৪৫) নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার দুপুরে দুর্ঘটনার পর স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজশাহী, নওগাঁর বদলগাছী ও নিয়ামতপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শোভাযাত্রা, র্যালি ও আলোচনা সভা হয়েছে। বিভিন্ন কর্মসূচিতে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, ভূমি অধিকার, নিরাপত্তা, মাতৃভাষায় শিক্ষা, কোটা, সংরক্ষিত আসন ও পৃথক মন্ত্রণালয়সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।