
নওগাঁ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতিসহ ১২টি পদে জয় পেয়েছেন বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের প্রার্থীরা। নির্বাচনে সভাপতি পদে এম এইচ এম জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে আবু বেলাল হোসেন জুয়েল নির্বাচিত হয়েছেন।
সোমবার (২ মার্চ) এই নির্বাচন হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার দেওয়ান মাহবুব আলী সুজা।
নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এম এইচ এম জাহাঙ্গীর আলম ১৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. জাকারিয়া হোসেন-১ পেয়েছেন ১২৭ ভোট। সহসভাপতি দুটি পদের একটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী আসাদুজ্জামান আল আজাদ। অন্যটিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী মোত্তালেব হোসেন। সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী আবু বেলাল হোসেন জুয়েল ১৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের শওকত ইলিয়াস কবির পেয়েছেন ১৭০ ভোট। সহসাধারণ সম্পাদক তিনটি পদের সব কটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। তাঁরা হলেন সাঈদ হোসেন আল মুরাদ, জহুরুল ইসলাম ও আরিফুল ইসলাম।
আটটি সদস্য পদের মধ্যে সাতটিতে জয় পেয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ-সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তাঁরা হলেন নুসরাত-ই আলম কেয়া, মো. তন্ময় মোল্লা, আনোয়ার হোসেন-৩, সুলতান মাহমুদ রাজা, নজমুল হুদা ও আলতাফ হোসেন। স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে সদস্য পদে জয় পেয়েছেন আনোয়ার হোসেন-৪ (রানা)।
২০২৬ সালের জন্য অনুষ্ঠিত এই নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ২৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বিএনপি-সমর্থিত আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের পূর্ণ প্যানেলের ১৫ জন প্রার্থীর মধ্যে জয় পেয়েছেন ১২ জন। জামায়াত-সমর্থিত আইনজীবীরা ১৫টি পদের মধ্যে আটটি পদে প্রতিদ্বন্দ্বিতা করলেও কেউ জিততে পারেননি। সভাপতি, সাধারণ সম্পাদকসহ তিনটি পদে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনজনই জয় পেয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থিত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের কোনো প্যানেল এবার ছিল না।

বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
৩৯ মিনিট আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে সুমন মিয়ার কন্যা সাইফা আক্তার (২) ও তুহিন মিয়ার কন্যা সুরাইয়া আক্তার (৩)। নিহত দুজন সম্পর্কে চাচাতো বোন। দুই শিশুর মৃত্যুর খবরে
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
১ ঘণ্টা আগে