
নওগাঁর বদলগাছী উপজেলার নাজিরপুর ছোট যমুনা নদীর ওপর নির্মিত সেতুটির দুই পাশের ভেঙে পড়া সংযোগ সড়ক যেন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। সেতুর মুখে সড়কের মাটি সরে বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই সেতু পার হচ্ছে শত শত যানবাহন ও পথচারী। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা, বাড়ছে আতঙ্ক। দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থা চললেও বিষয়টি দেখার যেন কেউ নেই। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত সংযোগ সড়কের স্থায়ী সংস্কারকাজ শুরু করে সেতুটি যানবাহন ও মানুষের চলাচলের জন্য নিরাপদ করা হোক।
স্থানীয় বাসিন্দারা জানান, নাজিরপুর ছোট যমুনা নদীর ওপর নির্মিত সেতুটি ভান্ডারপুর, কোলা, দ্বীপগঞ্জ, নাজিরপুর ও বালুভরা ইউনিয়নের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম। এই পথ দিয়েই তাঁরা নওগাঁ জেলা সদরসহ আশপাশের এলাকায় যাতায়াত করেন। কিন্তু সেতুর দুই পাশ ভেঙে পড়ায় এখন স্বাভাবিক চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সেতুর পূর্ব পাশে দুই দিকেই মাটি সরে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। পশ্চিম পাশে এক পাশ সম্পূর্ণ ভেঙে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভাঙতে ভাঙতে সেতু-সংলগ্ন পাকা সড়কের প্রায় অর্ধেক অংশ নদীগর্ভে চলে গেছে। সেখানে কোনো ধরনের সতর্কতামূলক সাইনবোর্ড বা নিরাপত্তাব্যবস্থাও নেই। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
বালুভরা বাজারের ব্যবসায়ী খলিলুর রহমান বলেন, ‘এই সেতু আমাদের এলাকার প্রাণ। কিন্তু যেভাবে দুই পাশ ভেঙে আছে, তাতে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। প্রায়ই মোটরসাইকেল, ভ্যান ও অটোরিকশা দুর্ঘটনার শিকার হচ্ছে। তারপরও সংস্কারের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।’
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. শাহিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। এ নিয়ে আমি নির্বাহী প্রকৌশলী স্যারের সঙ্গে কথা বলেছি। আপাতত খোয়া ও বালু দিয়ে ভরাট করে ঝুঁকি কমানো হবে। এরপর প্রয়োজনীয় কার্পেটিংয়ের ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যমানের ৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। আজ শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে র্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরে ডুবে মো. রোম্মান ইসলাম (৪) নামে এক শিশু মারা গেছে। শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রায়পুর গ্রামের মো. নাজমুল ইসলামের ছেলে রোম্মান বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে পাশের একটি পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামালের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। জাতির এই বীর সন্তানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করতে ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় আজ শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভোলা প্রেসক্লাবে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘গোমতীর তীরে গড়ে উঠেছে আমাদের দেবিদ্বার। এই গোমতীর ওপর নির্ভর করে আমাদের জীবন-জীবিকা। প্রতিবছর বর্ষাকালে গোমতী নদীতে যখন পানি বাড়ে, তখন আমরা একটা আতঙ্কের মধ্যে থাকি। আমাদের শঙ্কা তৈরি হয়।
২ ঘণ্টা আগে