টাঙ্গাইলে ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ, সাব-ঠিকাদার গ্রেপ্তার
টাঙ্গাইলের বাসাইলে ১০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুর ফুটপাতের স্ল্যাব তৈরিতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাইয়ের অভিযোগে করা মামলায় সাব-ঠিকাদার শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ঘটনাটি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।


তরুণীকে উত্যক্তের অভিযোগে যুবকের কারাদণ্ড
টাঙ্গাইলের বাসাইলে এক তরুণীকে উত্যক্তের অভিযোগে মারুফ মিয়া (২৪) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে অর্থদণ্ডও দেওয়া হয়। আজ বুধবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ড দেন।

পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই
টাঙ্গাইলের বাসাইলে একটি পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। জবাই করা বাকি তিনটি ঘোড়া ঘটনাস্থলে পড়ে ছিল। আজ রোববার সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকায় পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

টাঙ্গাইলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
টাঙ্গাইলের বাসাইলে সিএনজিচালিত অটোরিকশার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছে। নিহত শিক্ষার্থীরা তিন বন্ধু মিলে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিল।












