
টাঙ্গাইলের বাসাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যার পর ঘরে থাকা নগদ ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। অভিযোগের তির ধানের চারা রোপণ করতে আসা অজ্ঞাতনামা দুই শ্রমিকের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে নিজ ঘর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ঘোষাখালী গ্রামের মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) ও তাঁর স্ত্রী রেজিয়া বেগম (৬৫)।
নিহতের নাতি শাকিল সিকদার বলেন, ‘গত রোববার কৃষিজমিতে ধানের চারা রোপণ করার জন্য শরীফ ও সুমন নামের দুই শ্রমিক আনা হয়। আমার দাদার পায়ে প্রচণ্ড ব্যথা ছিল। পরে শ্রমিকেরা পায়ের ব্যথা ভালো করার জন্য দাদাকে কবিরাজি ওষুধ খেতে দেন। গত রাতে দাদার ঘরের বারান্দায় শ্রমিকদের ঘুমানোর জন্য জায়গা দেওয়া হয়। আর দাদা ও দাদি ঘরের ভেতরে ঘুমান। রাতের কোনো একসময় ঘরের টিন কেটে দরজা খুলে ঢোকে শ্রমিকেরা। এ সময় দাদা ও দাদিকে শ্বাসরোধে হত্যার পর টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায় তারা। পরে সকালে দাদা-দাদিকে উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এদিকে, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘর থেকে কী কী মালপত্র লুট হয়েছে, তা এখনো নির্দিষ্টভাবে জানা যায়নি। হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে রহস্যের সৃষ্টি হয়েছে।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (সখীপুর সার্কেল) এ কে এম মামুনুর রশিদ বলেন, ধানের চারা রোপণের জন্য দুই শ্রমিক আনা হয়েছিল। ভোর থেকে তাঁদের পাওয়া যাচ্ছে না। এই বৃদ্ধ দম্পতিকে হত্যার ঘটনায় ওই দুই শ্রমিককে অভিযুক্ত করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সাইবার অপরাধ দমনে সাইবার সুরক্ষা আইন-২০২৬ যথেষ্ট নয়। তাই আইনটি সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশোধনী প্রস্তাব মন্ত্রিসভায় পাঠানো হলেও মানুষের বাক্স্বাধীনতার বিষয়টি বিবেচনায় নিয়ে তা আরও যাচাই-বাছাইয়ের জন্য পুনরায় একটি উপকমিটিতে পাঠানো হয়েছে।
১ মিনিট আগে
রংপুরের পীরগঞ্জে মাদ্রাসার জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মাদ্রাসার কেয়ারটেকারসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার বড় আলমপুর ইউনিয়নের রাজারামপুর (জয়পুর) এলাকায় এ ঘটনা ঘটে।
১১ মিনিট আগে
হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী ধর্ষণ ও হত্যার মামলায় দুজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত দুজন হলেন নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের খলিল উদ্দিন ও গোলাম হোসেন। আজ রোববার বেলা ৩টায় হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এবং জেলা ও দায়রা জজ সৈয়দা মিনহাজ উম মুনীরা এ রায় ঘোষণা করেন।
৩৯ মিনিট আগে
সুনামগঞ্জে হাওর ও ডোবা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামসংলগ্ন ডোবা থেকে এক নারী ও শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের কুতুবপুর গ্রামসংলগ্ন হাওর থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৪৩ মিনিট আগে