
আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি দেশের জন্য একটি বড় ইস্যু বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু। এই ইস্যুকে বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল নয়, সব রাজনৈতিক দল, সরকার ও জনগণের ঐক্য দরকার।’
আজ শনিবার টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনিযুক্ত শিক্ষকদের নবীনবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে জাতীয় ঐক্যের জন্য সরকারের যে উদ্যোগ, সরকার এখনো গ্রহণ করেনি। জাতীয় ঐক্যের জন্য সরকার সব রাজনৈতিক দলকে নিয়ে গোলটেবিল বৈঠক করবে মতামতের জন্য, সেই আয়োজন হয়নি। কাজেই এ ব্যাপারে আমাদের দলও প্রাথমিক পর্যায়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। আমাদের দলের পক্ষ থেকে এখনো চূড়ান্তভাবে কিছু বলার সময় হয়নি।’
আহমেদ আযম খান বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন এ দেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। এই দেশের সমৃদ্ধির জন্য লড়াই করেছেন। আগামীতে তিনি রাজনীতিতে ওইভাবেই সক্রিয় থাকবেন মুরব্বি হিসেবে, দেশের অভিভাবক হিসেবে। যেকোনো সময় তিনি মাতার ভূমিকায় অবতীর্ণ হবেন। আগামী দিনের গণতন্ত্রের যাত্রায় তিনি দিকনির্দেশনা দেবেন।’
ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, ‘পাক-ভারত যুদ্ধ একটি স্পর্শকাতর বিষয়। পাক-ভারত আমাদের এই উপমহাদেশে। পাক-ভারত যুদ্ধে উপমহাদেশের আমরা সবাই অল্প বা বেশি ক্ষতিগ্রস্ত হব। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমাদের অর্থনৈতিক ও বাজার ব্যবস্থায় প্রভাব পড়েছে।
পাক-ভারত যুদ্ধেও আমাদের উপমহাদেশে বাজার ও অর্থনীতিতে প্রভাব পড়বে। পাক-ভারত উভয় দেশ সংযমের পরিচয় দিক। যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসুক, এটাই আশা করি। ভারত যে আগ্রাসী ভূমিকায় আছে, এই আগ্রাসী ভূমিকা থেকে পিছু হটা অত্যন্ত জরুরি। এই উপমহাদেশের শান্তি জরুরি।’
শিক্ষক সমিতির সভাপতি মির্জা মোশারফ হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, বিএনপির সহসভাপতি রাশেদা সুলতানা রুবি, সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির খান ইমন।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
১ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
১ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
২ ঘণ্টা আগে