কালোবাজারে পাচারের সময় ৩৯৫ বস্তা সারসহ মিঠু নামের এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের মধুপুর থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় সার ও ট্রাক জব্দ করে মধুপুর থানায় রাখা হয়েছে। জব্দকৃত সারের আনুমানিক মূল্য চার লাখ ৩৯ হাজার ৪৫০ টাকা।


টাঙ্গাইলের মধুপুর উপজেলায় নিজ বাড়িতে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার শোলাকুড়ী এলাকায় নিজ ঘর থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ...

‘হানি কুইন’খ্যাত মধুপুরের আনারস এবার জায়গা করে নিচ্ছে বিদেশের বাজারে। নিরাপদ ও স্বাস্থ্যসম্মতভাবে উৎপাদিত আনারস চলতি বছর সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশে রপ্তানি হয়েছে। জার্মানি ও চীনে রপ্তানিরও প্রস্তুতি চলছে। পাশাপাশি পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনাও তৈরি হয়েছে।

টাঙ্গাইলের মধুপুরে পানিতে ডুবে নিখোঁজের ১৪ ঘণ্টা পর অন্তর ম্রং (১৮) নামের তরুণের মরদেহ উদ্ধার হয়েছে। আজ রোববার সকালে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।