টাঙ্গাইলের বাসাইলে ঈদসামগ্রী নিতে গিয়ে আমেনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠে এ ঘটনা ঘটে। প্রচণ্ড রোদ ও গরমে আরও অন্তত পাঁচজন নারী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।
নিহত আমেনা বেগম উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া এলাকার মৃত ফারুক আহমেদের স্ত্রী।
জানা গেছে, লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলগমীর রাসেলের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার চার হাজার হতদরিদ্র মানুষের মধ্যে ঈদসামগ্রী বিতরণ করা হয়। বেলা ১১টা থেকে মাঠে উপহার বিতরণ শুরু হয়। অতিরিক্ত ভিড় ও প্রচণ্ড গরমে অনেকেই অস্বস্তি বোধ করতে থাকেন। এ সময় হঠাৎ আমেনা বেগম অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই কারণে আরও চার থেকে পাঁচজন নারী অসুস্থ হয়ে পড়েন। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা সুস্থ আছেন বলে জানা গেছে।
নিহত ব্যক্তির ছেলে মো. সুজন বলেন, ‘আমার মায়ের হার্টের সমস্যা ছিল। আমি যেতে নিষেধ করেছিলাম। পরে হাসপাতাল থেকে ফোনে মায়ের মৃত্যুর খবর পাই।’
এ বিষয়ে ঈদসামগ্রী বিতরণ কার্যক্রমে বাসাইল উপজেলার দায়িত্বে থাকা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ‘বৃদ্ধা উপহারসামগ্রী নেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন। আমি নিজে তাঁকে হাসপাতালে নিয়ে যাই। অসুস্থদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে।’
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। নিহত ব্যক্তির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম ও গাজীপুরে মিছিল ও জমায়েতের চেষ্টা করেছেন। এসব ঘটনায় পুলিশ এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে। এর পাশাপাশি গুলশানে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ...
২ ঘণ্টা আগে
আলম হাজারী আওয়ামী লীগ আমলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৭ নম্বর ওয়ার্ডের ডেফুলিয়ায় অনুমোদনবহির্ভূত স্থাপনা নির্মাণের চেষ্টা বন্ধ করে দিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সিটি করপোরেশনের কর্মকর্তারা। দুই দিন ধরে সেখানে সীমানাপ্রাচীর নির্মাণের কাজ চলছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, ডেফুলিয়া মৌজার ওই জমি খাস। সেখানে স্থাপনা নির্মাণের কোনো সুযোগ নেই।
৩ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চর চালা পলাশ মার্কেট এলাকায় মাদক কারবারির অভিযোগে একটি পরিবারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এলাকাবাসী। আজ শুক্রবার জুমার নামাজের পর দুই মসজিদের মুসল্লি, ইমাম ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাড়িতে গিয়ে মাদক কারবার বন্ধ করতে সতর্ক করেন।
৩ ঘণ্টা আগে