সারা দেশঢাকা বিভাগ
টাঙ্গাইলমির্জাপুর
নৈশপ্রহরী থাকার পরও মির্জাপুরে ঘড়ির দোকানে চুরি, ২০ লাখ টাকা ক্ষতির অভিযোগ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের মসজিদ মার্কেটসংলগ্ন প্রধান সড়কে অবস্থিত ‘শাহাদাত ঘড়ি ঘর’ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। দোকানের শাটারের ওপর দিয়ে কেটে ভেতরে প্রবেশ করে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ঘড়ি ও অন্যান্য মালামাল চুরি করে দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে দাবি দোকানমালিকের।


জরিমানার পরও সিএনজি ফিলিং স্টেশনে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি
টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে এক লাখ টাকা জরিমানার পরও মা সিএনজি ফিলিং স্টেশন কাভার্ড ভ্যানে রাখা সিলিন্ডারে গ্যাস সরবরাহ করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরদিনই আবার প্রকাশ্যে কাভার্ড ভ্যানে গ্যাস বিক্রি শুরু হয়।

সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর /‘আগের দিনও কথা হয়েছিল মেয়ের সঙ্গে’ দাবি টাঙ্গাইলের এক পরিবারের
সামাজিক যোগাযোগমাধ্যমে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর ও ছবি ছড়িয়ে পড়ার পর টাঙ্গাইলের মির্জাপুরের একটি পরিবারে চরম উৎকণ্ঠা দেখা দিয়েছে। ছড়িয়ে পড়া ছবির তরুণীকে নিজেদের মেয়ে সুইটি আক্তার বলে দাবি করছেন ওই পরিবারের সদস্যরা। তবে সুইটি আক্তার ওই ঘটনায় জড়িত কি না, কিংবা তিনি...

রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে কাজ করছে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার
রোহিঙ্গা সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশকে সহযোগিতা করে আসছে যুক্তরাজ্য। গত ৯ বছরে রোহিঙ্গাদের সহায়তায় ৪৬০ মিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সহায়তা দেওয়া হয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে রয়েছে এবং বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।












