
নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা বাস্তবায়নের অংশ হিসেবে পদ্মা সেতু এলাকা থেকে সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে সরকার। সোলার প্যানেল বসাতে ২৩ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৬৭ টাকার কাজ পেয়েছে ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড।
আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও ওমেরার মধ্যে এবিষয়ে চুক্তি হয়েছে। প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান যথাক্রমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সেতু বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুক্তি অনুযায়ী ২৩ কোটি ৫৮ লাখ ৮৭ হাজার ৬৭ টাকার বিনিময়ে আগামী ছয় মাস অর্থাৎ ২০২৬ সালের ১৪ মার্চের মধ্যে পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সোলার প্যানেল বসানোর কাজ শেষ করবে ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেড।
এতে আরও বলা হয়, সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনায় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) পদ্মা সেতুর সার্ভিস এরিয়াগুলোর ছাদে সৌরশক্তি উৎপাদনের সম্ভাবনা যাচাই করে। সমীক্ষা অনুযায়ী, পুরো সার্ভিস এরিয়ায় মোট ৬০৩৩ কিলোওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আছে। তিনটি এরিয়ায় যথাক্রমে ১৯৬৬ কিলোওয়াট, ২৯৪৮ কিলোওয়াট ও ১১১৯ কিলোওয়াট উৎপাদন সক্ষমতা রয়েছে।
সরকারের নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা ২০২৫ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ এবং ২০৪০ সালের মধ্যে ৩০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর অংশ হিসেবে বিদ্যুৎ বিভাগের ‘জাতীয় রুফটপ সোলার’ কর্মসূচির আওতায় পদ্মা সেতুর সার্ভিস এরিয়ায় সৌরবিদ্যুৎ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় নেট মিটারিং পদ্ধতিতে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হবে, যা বিদ্যুৎ বিল সাশ্রয়ে সহায়ক হবে বলে জানিয়েছে সেতু বিভাগ।
আরও খবর পড়ুন:

দেশের শীর্ষস্থানীয় এলপিজি ব্র্যান্ড ওমেরা এলপিজি তাদের ব্যতিক্রমী রিটেইলার এনগেজমেন্ট ক্যাম্পেইন ‘ওমেরার রঙে দোকান সাজাই, বিজয়ীর বেশে বিদেশ যাই’–এর গ্র্যান্ড উইনার্স নাইট ২০২৬ আয়োজন করেছে। রিটেইলারদের সৃজনশীলতা ও ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হয় এ ক্যাম্পেইন।
১০ ঘণ্টা আগে
এনআরবিসি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন মো. শাহিন হাওলাদার। এর আগে তিনি এনআরবি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
১০ ঘণ্টা আগে
ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পোশাক রপ্তানির গড় ইউনিট মূল্য ১০ দশমিক ৪৫ শতাংশ কমেছে। একই সময়ে রপ্তানির পরিমাণও কমেছে প্রায় ১০ শতাংশ। ফলে শুধু অর্ডার কমেনি, কম দামে...
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিভিন্ন খাতে ৯২১ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। গ্যাস অনুসন্ধান, অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, লজিস্টিকস, বন্দর, শিক্ষা, ওষুধ ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে এসব বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানগুলো।
১১ ঘণ্টা আগে