
লক্ষ্মীপুরের কমলনগরে ভুলুয়া নদীর ওপর প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতুর একাংশ ধসে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ওই সেতু দিয়ে চলাচলকারী অন্তত ২৬ হাজার পথচারী ভোগান্তিতে পড়েছেন। গর্তটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।

রংপুরের গঙ্গাচড়ায় উজানের পাহাড়ি ঢলে তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন অব্যাহত রয়েছে। বুধবার এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। বিশেষজ্ঞ দলের মতামতের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এলজিইডি। বিকেলে ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হয়।

ভোলার লালমোহনে পুরোনো লোহার সেতু ভেঙে বালুভর্তি ট্রাক খালে পড়ে চালক নাঈম নিহত হয়েছেন, আহত হয়েছেন সহকারী আলামিন। মঙ্গলবার দুপুরে চর উমেদ গ্রামে এ দুর্ঘটনার পর দুই গ্রামের কয়েক হাজার মানুষের সহজ যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের বিরুদ্ধে মেঘনা-গোমতী সেতুতে টোল আদায়ে দুর্নীতির অভিযোগে করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ২০ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।