
এলইডি স্ক্রিনে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভেসে ওঠায় বিস্মিত মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এ সময় বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন সভার আয়োজক প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা।
ঘটনাটি ঘটে আজ রোববার রংপুর প্রাণিসম্পদ ও দুগ্ধ উন্নয়ন প্রকল্পের মতবিনিময় সভায়।
নগরীর আরডিআরএস মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন উপদেষ্টা ফরিদা আখতার। প্রাণিসম্পদ কর্মকর্তা ও প্রকল্পের কো-অর্ডিনেটর গোলাম রব্বানীর সঞ্চালনায় সভায় হঠাৎ এই ছবি প্রদর্শিত হয়।
সভা শেষে উপদেষ্টা ফরিদা আখতার সাংবাদিকদের বলেন, ‘আমাকে জানিয়েছেন, এটা ভুলক্রমে হয়ে গেছে। ক্ষমা চেয়েছেন। কাজেই আমি বলব, ভুলক্রমে হয়েছে বলেই আমি জেনেছি।’

অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘এটা আসলে যথেষ্ট অবমাননাকর। এত মানুষের রক্তের পর ওদের (শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমান) ছবি থাকা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। ফ্যাসিবাদ আমরা মনে করি না যে জাস্ট চলে গেছে।
ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে, তার কিছু কিছু হয়তো প্রতিফলন নানাভাবে থাকে। আমরা যখন যেটা টের পাই, সেই ব্যাপারে ব্যবস্থা নিই। আমি অবশ্যই এ ব্যাপারে ব্যবস্থা নেব।’
জানতে চাইলে রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘প্রেজেন্টেশনে শেখ মুজিব ও শেখ হাসিনার ছবি দেওয়া হয়নি। প্রেজেন্টেশনের একটি স্লাইডের ল্যাবের যে ছবি নেন, ওইটার কর্নারে ছিল। মূল স্লাইডে ছিল না।’
সভায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ও খামারিরা উপস্থিত ছিলেন।
আরও খবর পড়ুন:

খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে পাঁচ বস্তায় ২৪টি গুইসাপসহ প্রেমরাছো মারমা (৪৭) নামে এক পাহাড়ি নারীকে আটক করেছে পুলিশ। তাঁর বাড়ি পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়ায়। খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা জানান, সংশ্লিষ্ট এলাকার রেঞ্জ কর্মকর্তা এস এম মোশাররফ হোসাইনের নেতৃত্বে এবং পুলিশের...
১ ঘণ্টা আগে
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকীকে সিলেট ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে সরকার। গত রোববার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ-২ শাখার সিনিয়র সহকারী সচিব মোছা. আকতারুন নেছা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে এই নিয়োগ...
৩ ঘণ্টা আগে
হাফিজুল ইসলাম কার্গো ট্রাকে মালামাল নিয়ে আশুলিয়ার দিকে যাচ্ছিলেন। পথে ট্রাকটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি ঢউর চৌরাস্তা এলাকার একটি গ্যারেজের সামনে গাড়ি থামান। পরে মেকানিককে গাড়ির ত্রুটি দেখানোর সময় হঠাৎ গাড়িটি স্টার্ট হয়ে যায় এবং হাফিজুলের বুকের ওপর উঠে যায়...
৩ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের ঘোড়াঘাট সীমান্তবর্তী করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। ‘৭১-এর বিজয়’ ও ‘নয়ন মণি’ দলের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে জড়ো হন হাজারো দর্শনার্থী। নৌকা বাইচকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় সৃষ্টি হয় উৎসবের...
৩ ঘণ্টা আগে