
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য হলেন নাহিয়ান রহমান রচি। আগামী এক বছরের জন্য বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান রচিকে সংস্থাটির নির্বাহী সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
গতকাল রোববার (৩১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব আবু সালেহ মো. মাহফুজুল আলম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন।
এতে বলা হয়, বিডা আইন ২০১৬ এর ধারা ৯ (১) ও ৯ (৪) অনুযায়ী নাহিয়ান রহমান রচিকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের দিন থেকে ১ বছর মেয়াদে বিডার নির্বাহী সদস্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই নিয়োগ দিয়েছে সরকার।
এর ফলে নাহিয়ান রহমান রচি ১ সেপ্টেম্বর থেকে আগামী বছরের ৩১ আগস্ট পর্যন্ত হেড অব বিজনেসের পাশাপাশি নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
এর আগে গত বছরের ৩০ অক্টোবর অতিরিক্ত সচিব পদমর্যাদায় বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান হিসেবে নিয়োগ পান নাহিয়ান রহমান রচি।
এর আগে দক্ষিণ কোরিয়ার ব্রিটিশ আমেরিকান টোব্যাকো রথম্যানসের ফাইন্যান্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং এবং বাংলাদেশে বিভিন্ন শীর্ষ পদে দক্ষতার ছাপ রেখেছেন।
তিনি মির্জাপুর ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে স্নাতক সম্পন্ন করেন। তাঁর পেশাগত দক্ষতা সিআইএমএ এবং সিপিএ সার্টিফিকেশন দ্বারা সমৃদ্ধ।
আরও খবর পড়ুন:

আরও ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা অনুমোদন করেছে জার্মানির গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভক্সওয়াগনের পরিচালনা পর্ষদ। প্রায় নয় দশকের ইতিহাসে এটি প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পুনর্গঠনের অংশ। এর আগে গত মার্চে ৫০ হাজার পদ কমানোর ঘোষণা দিয়েছিল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। নতুন পরিকল্পনাসহ ২০৩০ সালের...
১ দিন আগে
দেশের ব্যাংকিং খাতে সবচেয়ে বড় সমস্যা খেলাপি ঋণ। খেলাপি ঋণ আদায়ে মামলা করেও ব্যাংকগুলোর কোনো লাভ হচ্ছে না। আইনি জটিলতা, দীর্ঘসূত্রতা এবং স্থগিতাদেশের কারণে ব্যাংকের পাওনা আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
২ দিন আগে
দেশে তরুণ-তরুণীদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বাস্তবে রূপ দিতে এবার সহায়ক শক্তি হিসেবে পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে ‘উদ্যোগ’ নামে একটি বিশেষ প্রকল্প নেওয়া হচ্ছে। উদ্যোক্তার ক্যারিয়ার গড়তে যাদের বড় স্বপ্ন আছে, বাস্তবসম্মত পরিকল্পনাও আছে, কিন্তু পুঁজির অভাবে থমকে আছে—এমন উদ্যোগে গতি দেবে নতুন
২ দিন আগে
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও প্রক্রিয়াকরণ ব্যয় হিসাব করেই ভোজ্যতেলের দাম নির্ধারণ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার মহাখালীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
২ দিন আগে