
ব্যাটারদের ব্যর্থতায় অ্যাশেজ খুইয়ে বসে আছে ইংল্যান্ড। জো রুটই যা একটু ধারাবাহিকভাবে রান করছেন। তাতে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। তাঁর ঘাড়ে নিশ্বাস ফেলছেন সতীর্থ হ্যারি ব্রুক।
বছরের শেষ দিন আজ সাপ্তাহিক র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। হালনাগাদের পর তিন ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন দ্বিতীয় স্থানে ব্রুক। তাঁর রেটিং পয়েন্ট ৮৪৬। সবার ওপরে থাকা জো রুটের রেটিং পয়েন্ট ৮৬৭। এবারের অ্যাশেজে এখন পর্যন্ত ব্রুক ৩৩.১৪ গড় ও ৭৯.১৮ স্ট্রাইকরেটে করেছেন ২৩২। যার মধ্যে মেলবোর্নে দুই দিনে শেষ হওয়া বক্সিং ডে টেস্টে প্রথম ইনিংসে ৪১ ও দ্বিতীয় ইনিংসে ১৮ রান করে অপরাজিত থাকেন। সিরিজের চতুর্থ টেস্টে ৪ উইকেটে জিতে ১৫ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট জেতে ইংল্যান্ড।
ব্রুক এগোনোয় টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন কেইন উইলিয়ামসন, ট্রাভিস হেড, স্টিভ স্মিথের মতো তারকারা। ৮২২ রেটিং পয়েন্ট নিয়ে তিনে উইলিয়ামসন। চার ও পাঁচে থাকা হেড ও স্মিথের রেটিং পয়েন্ট ৮১৬ ও ৮১১। উইলিয়ামসন-হেড এক ধাপ করে পিছিয়েছেন। দুই ধাপ পিছিয়েছেন স্মিথ। এক ধাপ করে এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে এখন পাকিস্তানের সৌদ শাকিল ও ভারতের শুবমান গিল। ৯ ও ১০ নম্বরে থাকা শাকিল ও গিলের রেটিং পয়েন্ট ৭৩৪ ও ৭৩০।
৮৭৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জসপ্রীত বুমরা। এক ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন মিচেল স্টার্ক। সমান ৮৪৩ রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে দুইয়ে পাকিস্তানের নোমান আলী। নোমান দুই ধাপ এগিয়েছেন। দুই ধাপ পিছিয়ে চার নম্বরে নেমে গেছেন প্যাট কামিন্স। এবারের অ্যাশেজে অ্যাডিলেডে শুধু তৃতীয় টেস্টটা খেলেছেন। মেলবোর্ন কাঁপিয়ে ১৩ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন ইংল্যান্ডের পেসার জশ টাঙ। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ৮৯ রানে নিয়েছেন ৭ উইকেট। যাঁর মধ্যে প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট।
২০২৫-২৬ মৌসুমের অ্যাশেজে ইংল্যান্ডের বিপক্ষে ৩-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ৪৩৭ রান করে এবারের অ্যাশেজে এখন পর্যন্ত সর্বোচ্চ রানসংগ্রাহক হেড। অস্ট্রেলিয়ার বাঁহাতি ব্যাটার দুই ফিফটির দুটিকেই সেঞ্চুরিতে পরিণত করেছেন। ২৬ উইকেট নিয়ে এবার সর্বোচ্চ উইকেটশিকারী স্টার্ক। দুইবার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে অ্যাশেজের পঞ্চম টেস্ট।

নিলাম থেকে ক্যামেরুন গ্রিনকে প্রায় ৩৩ কোটি টাকায় কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। আকাশচুম্বী প্রত্যাশা থাকলেও মাঠের খেলায় একের পর এক হতাশ করেই যাচ্ছিলেন রেকর্ড দামে বিক্রি হওয়া এই অলরাউন্ডার। অবশেষে ব্যাট হাতে বড় ইনিংস খেললেন গ্রিন। গুজরাট টাইটান্সের বিপক্ষে গতকাল ফিফটির দেখা পান তিনি। তবে ভাগ্য বদলায়ন
৪৪ মিনিট আগে
২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজুড়ে হইচই ফেলে দিয়েছিল সৌদি আরব। ডাগ-আউটে দাঁড়িয়ে সেই অসাধ্য সাধনের কারিগর ছিলেন হার্ভে রেনার্ড। আসন্ন ২০২৬ বিশ্বকাপেও মধ্যপ্রাচ্যের এই দেশটিকে চূড়ান্ত পর্বে পৌঁছে দিয়েছেন তিনি। কিন্তু বিশ্বকাপ শুরু হওয়ার মাত্র ৫৫ দিন আগে সেই রেনার্ডকেই চাকরি থেকে বরখাস
১ ঘণ্টা আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পথে না হেঁটে এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলছেন মঈন আলী। বিষয়টি নিয়ে গত কিছু দিন ধরেই আলোচনা হচ্ছে ক্রিকেটাঙ্গনে। অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন ইংল্যান্ডের এই তারকা অলরাউন্ডার।
২ ঘণ্টা আগে
দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ ফুটবল। তার আগে ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ডের ক্লাব ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সেলোনায় খেলছেন ২৮ বছর বয়সী এই তারকা। তাঁকে পাকাপাকিভাবে কাম্প ন্যু-তে রেখে দেওয়ার বিষয়ে কাতালান ক্লাবটি সবদিক খতিয়ে দেখলেও দলবদলের অঙ্ক
২ ঘণ্টা আগে