
বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রতি ‘২ দশমিক ৫ বিলিয়ন জিমেইল অ্যাকাউন্ট ফাঁস’ শিরোনামে বেশ কয়েকটি খবর প্রকাশ পেয়েছে। তবে গুগলের দাবি, এসব তথ্য বিভ্রান্তিকর। গুগল ক্লাউড কিংবা জিমেইলের তথ্য সাইবার হামলায় আক্রান্ত হয়নি। তবে জিমেইল অ্যাকাউন্ট হ্যাকারদের নিশানায় পড়েছে, এটাও সত্যি। এখন ফোনকলের মাধ্যমেই ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা।
গুগল জানিয়েছে, অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। আর এই পরিস্থিতিতেই গুগলের বড় এক উদ্বেগ—ফোনকলের মাধ্যমে জিমেইল হ্যাকের প্রতারণা বাড়ছে।
গুগল বলছে, ‘আমরা কখনোই কোনো ব্যবহারকারীকে ফোন দিয়ে পাসওয়ার্ড রিসেট করতে বলি না বা অ্যাকাউন্টের সমস্যা সমাধানে ফোন করি না।’
তবু গুগলের নাম করে ফোনকল করে অনেকে প্রতারিত হচ্ছেন।
সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান প্রোটন জানায়, প্রতারক নিজেকে গুগলের কর্মী পরিচয় দিয়ে ফোন করেন (প্রায়ই ৬৫০ এরিয়া কোডযুক্ত নম্বর থেকে)। তিনি দাবি করেন, জিমেইল অ্যাকাউন্টে সন্দেহজনক প্রবেশের চেষ্টা হয়েছে।
ভুক্তভোগী যদি ফাঁদে পা দেন, তাহলে প্রতারক তাঁকে নিরাপত্তার কথা বলে পাসওয়ার্ড রিসেট করাতে বলেন। একবার যদি পাসওয়ার্ড রিসেট করা হয়, তখনই প্রতারক অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ফলে প্রকৃত ব্যবহারকারী তাঁর জিমেইল অ্যাকাউন্ট থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েন।
যে নম্বর থেকে ফোন এলে সাবধান হবেন
নম্বরটি হলো: +১ (৬৫০) ২৫৩-০০০০
এই নম্বর গুগলের অফিশিয়াল সদর দপ্তরের নম্বর হিসেবে অনলাইনে দেখা যায়। তবে প্রতারকেরা এই নম্বর স্পুফ (ভুয়া নম্বর হিসেবে ব্যবহার) করছে।
সোশ্যাল মিডিয়া রেডিটে এক ব্যবহারকারী লিখেছেন, ‘একজন ক্যালিফোর্নিয়া বাচনভঙ্গিতে কথা বলা ব্যক্তি এই নম্বর থেকে ফোন করে জানান, আমার অ্যাকাউন্টে বাইরে থেকে কেউ প্রবেশের চেষ্টা করছে। এরপর আমাকে অ্যাকাউন্ট সুরক্ষার কিছু ধাপ অনুসরণ করতে বলেন।’
এই প্রতারণা যেভাবে হয়
সাইবার প্রেস জানায়, প্রথমে হ্যাকাররা আন্তর্জাতিক অবস্থান থেকে অ্যাকাউন্ট পুনরুদ্ধারের চেষ্টা করে। এতে ব্যবহারকারীর মধ্যে একধরনের উদ্বেগ তৈরি হয়। কয়েক দিন পর সেই ব্যবহারকারী গুগলের নাম ভাঙিয়ে ফোন পান।
তাঁদের মূল লক্ষ্য হলো, ব্যবহারকারীর কাছ থেকে পাসওয়ার্ড রিসেট করিয়ে অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়া।
এমন ফোন পেলে যা করবেন
এমন কোনো ফোন এলে বুঝে নিন, এটি একটি স্ক্যাম বা প্রতারণা। কোনো লিংকে ক্লিক না করে সরাসরি নিজেই এগিয়ে লগইন করুন।
এরপর সিকিউরিটি অপশনে যান। সেখানে থেকে ‘রিভিউ সিকিউরিটি অ্যাকটিভিটি’তে গিয়ে অচেনা কোনো লগইন হয়েছে কি না, দেখে নিন।
যদি কিছু না পান, তাহলে চিন্তার কিছু নেই।
নিরাপদ থাকার জন্য করণীয়
জিমেইল অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে এসব পদক্ষেপ এখন জরুরি।
তথ্যসূত্র: ফোর্বস
আরও খবর পড়ুন:

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত বিকাশে কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি না থাকলে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও জনহিতৈষী বিল গেটস। তাঁর আশঙ্কা, ভুল মানুষের হাতে এআইয়ের শক্তিশালী প্রযুক্তি গেলে ১০০ কোটি মানুষের মৃত্যুও হতে পারে।
৪ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের বিরুদ্ধে শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যর্থতা ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে দায়ের করা একটি আলোচিত মামলার নিষ্পত্তি ঘটেছে। জনপ্রিয় এই অ্যাপটির চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান বাইটড্যান্স এবং যুক্তরাষ্ট্রের অ্যালাবামা...
১ দিন আগে
আকাশে তারা দেখা গেলেই সংযোগ পাওয়া যাবে। বাংলালিংকের সংযোগ ও ফোর-জি-সক্ষম মোবাইল ফোন থাকলেই ডিরেক্ট-টু-সেল (ডিটুসি) কভারেজের আওতায় থাকা এলাকায় এই সেবা ব্যবহার করা যাবে।
৩ দিন আগে
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এআই মডেল ক্লদ ব্যাকটেরিয়ার ডিএনএতে একটি নতুন ধরনের এনজাইম সিস্টেম আবিষ্কারের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, এই আবিষ্কারটি যুগান্তকারী জিন-এডিটিং প্রযুক্তি ‘ক্রিস্পার’ (CRISPR)-এর মতো কোনো জিন সম্পাদনা পদ্ধতি হতে পারে।
৩ দিন আগে