
ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে অভয় (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার দক্ষিণ ঠাকুরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অভয় ওই গ্রামের অখিল চন্দ্রের ছেলে।
পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় অভয়। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল ১০টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে শিশুটির চাচা ধনেশ্বর তাকে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে পুকুরে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো সন্দেহ বা অভিযোগ নেই। তিনি আরও জানান, নিহত শিশুর চাচা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
১০ মিনিট আগে
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে নজরুল মুন্সী (৪০) নামের এক যুবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নজরুল মুন্সী উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের শাহীন মুন্সীর ছেলে।
৩২ মিনিট আগে
সকালে আওলাতলী মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েক গ্রামের মানুষ একত্র হন। তাঁরা পারভেজ মিয়ার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
৩৫ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়ায় চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের পাশে শুক্রবার বিকেলে বেড়িবাঁধ ভেঙে তিনটি ওয়ার্ড প্লাবিত হয়েছে। স্থানীয়দের ভাষ্য, জোয়ারের ঢেউয়ে বাঁধ ভেঙে এক, দুই ও তিন নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে যায়। বিষয়টি জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
৩৮ মিনিট আগে