কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহেদুল আলম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাপাতিসহ তিন ‘ভাড়াটে খুনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, হত্যার মিশন নিশ্চিত করতে ঢাকা থেকে এদের হায়ার করে আনা হয়েছিল।
গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন সদর বেড়িবাঁধ এলাকায় জাহাঙ্গীর আলমের নিজ বাসভবনের সামনে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় তাঁর সঙ্গে থাকা হাদিস মিয়া নামের এক ব্যক্তিও গুরুতর জখম হয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা কেউ স্থানীয় বাসিন্দা নয়। তাঁরা হলেন বরগুনার বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামের মো. হেলাল (২৫), লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দুধরাজপুর গ্রামের মো. মহিন উদ্দিন (৩২) এবং একই উপজেলার মধ্যপাড়া গ্রামের মো. শাকিল হোসেন ওরফে শাহীন (২৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় মিঠামইন বাজারে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন বিএনপি নেতা জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির সামনে মোটরসাইকেল থেকে নামতেই আগে থেকে ওত পেতে থাকা তিন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তাঁকে। তাঁকে রক্ষা করতে গেলে সঙ্গে থাকা হাদিস মিয়াকেও কুপিয়ে আহত করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে হামলাকারীদের একজনকে ধরে ফেলেন হাদিস মিয়া।
গুরুতর আহত অবস্থায় জাহেদুল আলম জাহাঙ্গীর ও হাদিস মিয়াকে প্রথমে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। আহত হাদিস মিয়া হাসপাতালে চিকিৎসাধীন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক আনন্দ বসাক বলেন, রাত সাড়ে ১১টার দিকে জাহেদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়েছে। হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।
পুলিশ জানায়, আহত জাহাঙ্গীর ও হাদিসের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। তবে ঘটনাস্থলেই চাপাতিসহ একজনকে আটক করা হয়। পরে করিমগঞ্জের বালিখোলা এলাকা থেকে অভিযান চালিয়ে আরও দুই সন্দেহভাজনকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডের নেপথ্যের পরিকল্পনাকারী কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে তা তদন্ত করা হচ্ছে।
হত্যাকাণ্ডের পর দ্রুততম সময়ে খুনিদের গ্রেপ্তারের বিষয়ে মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া আসামিরা কেউ এই এলাকার বাসিন্দা নয়, তারা ঢাকা থেকে এসেছে। প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, তাদের ভাড়া (হায়ার) করে এই হত্যাকাণ্ডের জন্য আনা হয়েছে। একজন আসামিকে চাপাতিসহ হাতেনাতে ও বাকি দুজনকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।’
ওসি আরও বলেন, ‘হত্যার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা চলছে। দ্রুতই রহস্য উদ্ঘাটন করা হবে ইনশা আল্লাহ। নিহত বিএনপি নেতার ময়নাতদন্ত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

ফরিদপুরে সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া দুই নেতার এলাকায় আধিপত্য ও একটি বাজারে প্রভাব বিস্তার নিয়ে প্রায় সাত ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাড়িঘরে হামলা চালিয়ে পাট-পেঁয়াজ লুটপাটের অভিযোগসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এ ছাড়া এ সংঘর্ষে দুটি উপজেলার চার থেকে পাঁচটি গ্রামের বাসিন্দারা অংশ নেয়।
২ মিনিট আগে
‘আমার মা সকালে কাজে গিয়ে দুপুরে ফিরেছিল। আমি মাকে বাড়িতে রেখে বিকেলে ভ্যান চালাতে গিয়েছিলাম। মা সুস্থ ছিল। আমার সঙ্গে কথা বলেছে। রাতে মনিরামপুর বাজারে থাকতেই ফোনে শুনি, আমার মা বেঁচে নেই। তড়িঘড়ি বাড়ি এসে দেখি, মায়ের লাশ বারান্দায় শোয়ানো। থুতনির নিচে কাটা দাগ, রক্ত বের হয়ে আছে। শরীরের বিভিন্ন স্থানে
১১ মিনিট আগে
দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে শ্যামপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। এঁদের মধ্যে মোহাম্মদ ফোরকানের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে। অন্যদিকে ইমরান শাহরিয়ারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
১৪ মিনিট আগে
অভিযানকালে শটগানের ১৭টি গুলি, চায়না রাইফেলের ৩টি গুলি, ৫ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ২ হাজার ৬৮৩টি ইয়াবা, ২ দশমিক ০৪ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া,৯টি মোবাইল ফোন সেট এবং নগদ ২ লাখ ৮০ হাজার ৪৯০ টাকা উদ্ধার করা হয়েছে।
৩০ মিনিট আগে