ঠাকুরগাঁও
উত্তরাঞ্চলের কৃষিনির্ভর জেলা ঠাকুরগাঁও, যা ধান, গম ও আলু উৎপাদনের জন্য পরিচিত। এই ট্যাগ পেজে জেলার বিভিন্ন উপজেলা—যেমন ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর ও বালিয়াডাঙ্গী—সহ ঠাকুরগাঁওয়ের রাজনীতি, প্রশাসন, উন্নয়ন, দুর্ঘটনা ও সামাজিক নানা ঘটনার সর্বশেষ খবর পাওয়া যাবে।

সাবেক স্ত্রীর নতুন স্বামীকে মারধর, জুতার মালা পরিয়ে ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগ
তালাক দেওয়ার প্রতিশোধ নিতে এক ব্যক্তিকে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্ত্রীর সাবেক স্বামী ও তার স্বজনদের বিরুদ্ধে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীর স্ত্রী। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁওয়

রাণীশংকৈলে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় দুই গ্রামের মানুষ
হোসেনগাঁও ইউনিয়নের শিদলি থেকে ক্লাবমোড় ও চড়োল পাড়ায় যাতায়াতের সড়কের মাঝামাঝি স্থানে কালভার্টটির অবস্থান। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এর মাঝ অংশে গর্তের সৃষ্টি হয়েছে। আস্তর খসে পড়ায় রড বেরিয়ে গেছে। নিচের মাটি দেখা যাচ্ছে। ফলে কালভার্টটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে।

চুলের খোঁপায় ১০ ইয়াবা, ভাইয়ের পকেটে আরও ১২
তল্লাশির সময় রুবেল রানার পরনের প্যান্টের ডান পকেট থেকে ১২টি ইয়াবা এবং বাম পকেট থেকে ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। অন্যদিকে, নারী পুলিশ সদস্যের সহায়তায় বাবলির দেহ তল্লাশি করে তাঁর চুলের খোঁপায় কাঁকড়া দিয়ে আটকানো নীল রঙের জিপার পলিথিনের প্যাকেট থেকে ১০টি ইয়াবা উদ্ধার করা হয়।

আপত্তিকর ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, ১০ লাখ টাকা দাবি
ধর্ষণের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক তরুণীর কাছ থেকে দেড় লাখ টাকা আদায়ের পর আরও ১০ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে ঠাকুরগাঁওয়ের মো. রবিউল ইসলাম কুদ্দুস (৩৬) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ওই তরুণীর অভিযোগ, টাকা না দিলে ভিডিও প্রকাশ ও প্রাণনাশের হুমকি...











