
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়কে পাশ কাটিয়ে সামনে উঠে এসেছে লিওনেল মেসি ও জুড বেলিংহামের তর্কে জড়ানোর ঘটনা। ম্যাচের শুরুতেই মুখোমুখি অবস্থান নিতে দেখা যায় তাঁদের। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে বেশি সময় লাগেনি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ম্যাচের তৃতীয় মিনিটে মুখোমুখি দাঁড়িয়ে মেসি ও বেলিংহাম দুজন দুজনের দিকে কিছু একটা বলছিলেন। ইংলিশ মিডফিল্ডার যখন ফিরে যাচ্ছিলেন, তখন পেছন থেকে মুখ ভেঙচাতে দেখা যায় মেসিকে। তবে ম্যাচ শেষে বেলিংহাম জানালেন, ঘটনাটি যতটা বড় করে দেখা হচ্ছে, বাস্তবে ততটা গুরুতর কিছু ছিল না।
বেলিংহাম বলেন, ‘আসলে আমরা একটা ফাউল নিয়ে কথা বলছিলাম। তবে তেমন খারাপ কিছু ছিল না। আমি নিশ্চিত, সবাই বিষয়টিকে বড় করে দেখাবে। কিন্তু সত্যি বলতে, তেমন কিছুই হয়নি।’
ঠিক কী নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়েছিল, সেটিও ব্যাখ্যা করেছেন বেলিংহাম, ‘আমার মনে হয়েছিল, একটু আগে একটা ফাউল হয়েছে। ও (মেসি) বলল, “তাহলে আমার ওপর করা ফাউলটার কী হবে?” আমি তখন বলছিলাম, তুমি তো এসব সামলানোর মতো যথেষ্ট শক্তিশালী। ব্যাস, এতটুকুই।’
আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেই ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের করা গোলের ওপর দাঁড়িয়ে প্রায় জিতেই যাচ্ছিল ইংল্যান্ড। বাতাসে তখন লা আলবিসেলেস্তেদের বিদায়ের করুণ সুর। কিন্তু ফুটবল যে চির নাটকীয়, সেটাই প্রমাণ হলো আরও একবার। জয়ের খুব কাছে নিয়েও ভাগ্যদেবতা ইংল্যান্ডকে হতাশ করেই মাঠ থেকে বের করল। অন্যদিকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার আনন্দে ভাসল আর্জেন্টিনা।
পিছিয়ে থাকা আর্জেন্টিনা ৮৫ মিনিটে বক্সের বাইরে থেকে করা এনসো ফার্নান্দেসের বুলেট গতির শটে সমতা টানে। এগিয়ে যেতেও বেশি সময় নেয়নি বর্তমান চ্যাম্পিয়নরা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাউতারো মার্তিনেস জাল কাঁপালে স্কোরলাইন ২-১ হয়। শেষ পর্যন্ত আর এই গোলটার শোধ দিতে পারেনি ইংল্যান্ড। এদিন গোল না করলেও আর্জেন্টিনার জয়ের বড় নায়ক মেসি। দুটি গোলেই সহায়তা করেন দশ নম্বর জার্সিধারী; জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ব্যক্তিগত পারফরম্যান্সের মতো তর্কে জড়িয়েও এদিন আলোচনায় আর্জেন্টিনার অধিনায়ক।

পুঁজিটা ছিল ১০৩ রানের। টি-টোয়েন্টিতে যেকোনো বিচারেই এটাকে ছোট বলতে হবে। কিন্তু মাপা বোলিংয়ে এই পুঁজিতেই বাজিমাত করেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
৮ ঘণ্টা আগে
নতুন মৌসুমের ঘরোয়া ফুটবল শুরু হতে না হতেই সূচি নিয়ে শঙ্কায় পড়েছে দেশের শীর্ষ স্তরের ১০টি ক্লাব। জাতীয় দলের কার্যক্রম, ফিফা উইন্ডো, সাফ চ্যাম্পিয়নশিপ ও এএফসি চ্যালেঞ্জ লিগের কারণে বাংলাদেশ ফুটবল লিগ (বিএফএল) ও ফেডারেশন কাপে একাধিক দীর্ঘ বিরতির আশঙ্কা করছেন ক্লাব কর্মকর্তারা। তাঁদের যুক্তি, খেলা বন্
১০ ঘণ্টা আগে
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
১০ ঘণ্টা আগে
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
১১ ঘণ্টা আগে