
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাদক সেবনের দায়ে নজরুল মুন্সী (৪০) নামের এক যুবকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নজরুল মুন্সী উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামের শাহীন মুন্সীর ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে অভিযান চালিয়ে মাদক সেবন অবস্থায় তাঁকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, ‘ওই ব্যক্তিকে মাদক সেবন অবস্থায় পাওয়া যায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।’

মৃত্যুর আগের দিন পর্যন্ত সংগঠনের কাজে সার্বক্ষণিক সক্রিয় ছিলেন অধ্যাপক বদিউর রহমান। ভালো-মন্দ, সংগঠনের অভ্যন্তরীণ বা বাহ্যিক সংকটসহ যেকোনো বিষয়ে সব সময়ই বলিষ্ঠভাবে প্রকৃত অভিভাবকের ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ কোনো শারীরিক জটিলতা না থাকলেও তাঁর এই হঠাৎ প্রয়াণে উদীচীর শিল্পী-কর্মী সহযোদ্ধারা হতবিহ্বল
৪ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টসংলগ্ন ঝাউবনে রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষা উৎসব চলছে। শুক্রবার বিকেলে উৎসবে রাখাইন নারী-পুরুষ, শিশু ও তরুণদের পাশাপাশি পর্যটকদেরও ভিড় দেখা যায়। বৃষ্টি, বাদল উপেক্ষা করেই সমুদ্রতটে মিলিত হন তারা।
২৪ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩৬ মিনিট আগে
সকালে আওলাতলী মধ্যপাড়া পুরাতন জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েক গ্রামের মানুষ একত্র হন। তাঁরা পারভেজ মিয়ার বাড়িতে ব্যাপক ভাঙচুর চালান। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ওই বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে