
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মর্জিনা আক্তার ওরফে গেন্দি (৪০) নামের এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার সোনাহাট স্থলবন্দর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
মর্জিনা আক্তার উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের বানুরকুঠি গ্রামের আতোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ জানায়, মর্জিনা দীর্ঘদিন ধরে ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দর এলাকায় মাদক বিক্রিসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। সোনাহাট স্থলবন্দরে আসা ট্রাকচালক ও পরিবহন শ্রমিকদের নিকট ইয়াবা ও গাঁজা বিক্রি করতেন তিনি। ওই এলাকায় একটি পোলট্রি মুরগির দোকান চালাতেন মর্জিনা। মুরগি বিক্রির পাশাপাশি ইয়াবা ও গাঁজার ব্যবসা করতেন ওই দোকানে। আজ স্থানীয়দের সহায়তায় ১০৩টি ইয়াবাসহ তাঁকে আটক করা হয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘পোলট্রি মুরগি বিক্রির পাশাপাশি গোপনে মাদকের ব্যবসা করতেন মর্জিনা। তাঁকে থানা হাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।’

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে ফাতেমা আক্তার বর্ণা (২৮) নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। আজ শুক্রবার দুপুরে নওয়াপাড়ার সরদার মিলসংলগ্ন মালোপাড়া ঘাটে এ ঘটনা ঘটে। আজ সন্ধ্যা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের যৌথ উদ্ধার অভিযান চললেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
১০ মিনিট আগে
কুমিল্লার সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে সাজ্জাদ হোসেন (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ধনপুর গ্রামের খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
১৩ মিনিট আগে
নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে একটি ড্রেজার মেশিন অকেজো করা হয়েছে এবং পাইপলাইনসহ যন্ত্রপাতি ধ্বংস করা হয়েছে।
১৫ মিনিট আগে
মৃত্যুর আগের দিন পর্যন্ত সংগঠনের কাজে সার্বক্ষণিক সক্রিয় ছিলেন অধ্যাপক বদিউর রহমান। ভালো-মন্দ, সংগঠনের অভ্যন্তরীণ বা বাহ্যিক সংকটসহ যেকোনো বিষয়ে সব সময়ই বলিষ্ঠভাবে প্রকৃত অভিভাবকের ভূমিকা রেখেছেন তিনি। বিশেষ কোনো শারীরিক জটিলতা না থাকলেও তাঁর এই হঠাৎ প্রয়াণে উদীচীর শিল্পী-কর্মী সহযোদ্ধারা হতবিহ্বল
২১ মিনিট আগে