
ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সাপে কাটা ছয়জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে একজন প্রমাণস্বরূপ বিষধর সাপও নিয়ে হাসপাতালে চলে আসেন।
জানা গেছে, বালিয়াডাঙ্গী উপজেলার চারোল ইউনিয়নের মইনুল ইসলাম বস্তায় করে সাপ নিয়ে হাসপাতালে চলে আসেন। গতকাল শনিবার দুপুরে উঠানে কাজ করার সময় তাঁর পায়ে কামড় দেয় সাপটি। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসকেরা তাঁকে তাৎক্ষণিকভাবে অ্যান্টিভেনম দেন। এক দিনের চিকিৎসা শেষে বর্তমানে তিনি সুস্থ আছেন।
মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকা মইনুল ইসলাম বলেন, ‘প্রথমে ভয় পেয়েছিলাম। তবে বুঝে গিয়েছিলাম, হাসপাতালে না গেলে জীবন বাঁচানো মুশকিল। তাই সাপটিকেও নিয়ে গিয়েছিলাম, যেন ডাক্তাররা সহজে বুঝতে পারেন, কোন সাপ কামড়েছে।’
আজ রোববার বিকেলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মনজুরুল ইসলাম ফুয়াদ বলেন, বর্ষা শুরু হওয়ায় জেলাজুড়ে সাপের প্রাদুর্ভাব বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মোট ছয়জন সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ঠাকুরগাঁও সদর, বালিয়াডাঙ্গী ও রাণীশংকৈল উপজেলার বাসিন্দা রয়েছেন।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল বলেন, ‘সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছে। প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচজন ভর্তি হন। বর্ষা ও শরৎকালে এ সংখ্যা দ্বিগুণ হয়। তাই অনুরোধ করছি, সাপে কাটলে দেরি না করে দ্রুত হাসপাতালে আসুন। ঝাড়ফুঁক করলে জীবনহানির ঝুঁকি বেড়ে যায়।’

আনোয়ারায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাং সম্রাট গ্রুপের প্রধানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ধস্তাধস্তিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
৯ মিনিট আগে
খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই জন শিশুসহ ১০ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নৌ-বাহিনীর একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হয়।
১১ মিনিট আগে
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যাওয়া তেলবাহী একটি লরি প্রায় ১৬ ঘণ্টা অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ হামজা লরিটিকে পাটুরিয়া পাঁচ নম্বর ফেরিঘাট এলাকা থেকে উদ্ধার...
১৩ মিনিট আগে
জানা গেছে, শহরের গোয়ালচামটে ওজোপাডিকো কার্যালয়ের বিপরীত পাশে প্রায় তিন বর্গকিলোমিটার এলাকাজুড়ে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শ্রমিকদের অবস্থানের ব্যবস্থা করা হয়। যেটি কৃষাণহাটা হিসেবে পরিচিত হয়ে উঠেছে এবং প্রতিদিন অন্ততপক্ষে এক হাজার শ্রমিক অবস্থান করেন।
১৪ মিনিট আগে