
পুলিশি হেফাজতে থাকা মো. আবু ছায়েদার (৩২) নামের এক আসামি ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে পালিয়ে গিয়েছিলেন। এক দিন পর গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার ফেরসাডাঙ্গী বাজার জামে মসজিদের কাছ থেকে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশি হেফাজত থেকে পালানোর অভিযোগে মামলা হয়েছে।
গ্রেপ্তার ওই ব্যক্তি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সাতখামার এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে বিভিন্ন আদালতে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে আবু ছায়েদারকে পুলিশি পাহারায় পঞ্চগড়ের আটোয়ারীতে নেওয়া হচ্ছিল। এ জন্য তাঁকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা থেকে আটোয়ারী থানার পুলিশ হেফাজতে নেয়। পরে হানিফ পরিবহনের একটি বাসে করে তাঁকে পঞ্চগড়ের দিকে নেওয়া হচ্ছিল। রাত সোয়া ১০টার দিকে বাসটি ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় সাদেক হোটেলের সামনে পৌঁছালে আবু ছায়েদার হাতকড়া পরা অবস্থায় বাস থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। পুলিশ তাঁকে ধরতে অভিযান শুরু করে। পরে ঠাকুরগাঁও সদর থানা-পুলিশের সহায়তায় বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, ‘গতকাল রাতে আটোয়ারী ও ঠাকুরগাঁও থানার পুলিশ যৌথভাবে অভিযান চালায়। রাত আড়াইটার দিকে সদর উপজেলার ১১ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের ফেরসাডাঙ্গী বাজার জামে মসজিদের কাছ থেকে আবু ছায়েদারকে গ্রেপ্তার করা হয়।’
আটোয়ারী থানার পুলিশ জানিয়েছে, পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় আবু ছায়েদারের বিরুদ্ধে দণ্ডবিধির ২২৪ ধারায় ঠাকুরগাঁও সদর থানায় মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আজ শনিবার ঠাকুরগাঁও বিচারিক আদালতে তোলা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর রাজধানীর মানিকদীতে আবাসন প্রকল্প এলাকায় অন্তত তিনবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জমির দখল ও পাল্টা দখল নিয়ে আবাসন কোম্পানিগুলো এই সংঘর্ষে জড়ায়। এসব আবাসন কোম্পানির পেছনে ক্ষমতাধর ব্যক্তি ও রাজনীতিকেরা রয়েছেন।
৬ মিনিট আগে
গাজীপুরের টঙ্গীতে গাঁজাসহ মাজেদা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে টঙ্গীর গাজীপুরা কাজীবাড়ি চন্দ্রিমা হাউজিং এলাকার একটি বহুতল ভবন থেকে তাঁকে আটক করা হয়।
১৪ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের করা বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার আসামিদের বয়স, গ্রেপ্তারের কারণ ও সময় এবং চিকিৎসা-সংক্রান্ত নথিতে অসঙ্গতি পেয়েছেন আদালত। মামলার নথিতে তদন্তকারী কর্মকর্তার নাম, পদবি, সিল ও স্বাক্ষর ব্যবহারের ক্ষেত্রেও ত্রুটি ধরা পড়েছে।
১৪ মিনিট আগে
আকাশপথ ব্যবহারের জটিলতা কাটিয়ে অবশেষে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়াম জ্বালানি বাংলাদেশে আসছে। অক্টোবর থেকে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুরু করছে রাশিয়া। আজ সোমবার দেশটির রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম এক বিবৃতিতে বিষয়টি
১৮ মিনিট আগে